News Flash

Image

হরিয়ানায় উদ্ধার অসমের গোলকগঞ্জ থেকে নিখোঁজ দুই যুবতী

ধুবড়ি (অসম), ১৩ আগস্ট (হি.স.) : নিম্ন অসমের ধুবড়ি জেলার অন্তর্গত গোলকগঞ্জের নিখোঁজ চার যুবতীর মধ্যে দুজনকে হরিয়ানা থেকে উদ্ধার করেছে রাজ্য পুলিশ। দুই যুবতীকে হরিয়ানার গুরগাঁওয়ে এক গোপন ডেরায় হানা দিয়ে আগমণি থানার পুলিশ উদ্ধার করেছে। আজ তাদের নিয়ে আগমণি পৌঁছেছে পুলিশ।

জেলা পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট গোলকগঞ্জ বিধানসভা এলাকার আগমণি এবং গোলকগঞ্জ থানান্তর্গত গ্রামের চার যুবতী যথাক্রমে মামণি অধিকারি, বিনা বৰ্মণ, বিভা রায় এবং মৌসুমী বেপারি নিরুদ্দেশ হয়ে যান।

ওইদিন আগমণি থানার সিন্দুরাই গ্রামের জনৈক কমলেশ্বর অধিকারীর মেয়ে মামণি অধিকারী এবং গোলকগঞ্জ থানার বিষখোয়া গ্রামের বিষ্ণুচরণ বৰ্মণের মেয়ে বিনা রায় মোবাইল ফোনের হ্যান্ডসেট কিনতে আগমণি যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এর পর থেকে তারা সন্ধানহীন হয়ে পড়েন।

এদিকে একই দিন আগমণি থানার খেরবাড়ি গ্রামের মনোরঞ্জন বেপারির মেয়ে মৌসুমী বেপারি এবং হালাকুরা গ্রামের রমেশচন্দ্ৰ রায়ের পালিতা কন্যা বিভা রায়ও নিরুদ্দেশ হয়েছিলেন। ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট পরিবারগুলির পক্ষ থেকে আগমণি এবং গোলকগঞ্জ থানায় পৃথক পৃথক এফআইআর দাখিল করা হয়েছিল।

এফআইআর-এর ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত-অভিযানে নামে সংশ্লিষ্ট থানার পুলিশ। ইত্যবসরে নির্দিষ্ট তথ্যের ওপর নির্ভর করে হরিয়ানায় যায় অসম পুলিশের এক দল। তাঁরা হরিয়ানা পুলিশের সাহায্য নিয়ে গুরগাঁওয়ের ৬৫ নম্বর সেক্টর থানাধীন ৬১ নম্বর বস্তি এলাকায় অভিযান চালান। ওই বস্তির এক ডেরা থেকে মামণি অধিকারী এবং বিনা বৰ্মণকে উদ্ধার করত সক্ষম হয় পুলিশ।

এদিকে আগমণি থানায় এসে উদ্ধারকৃত দুই যুবতী বলেছে তারা নিজে হরিয়ানায় গিয়েছিলেন। তবে পুলিশ তাদের এই স্বীকারোক্তির পেছনে রহস্যের গন্ধ পাচ্ছে। পুলিশ নিশ্চিত, এর পেছনে বিশাল নারীদেহ পাচারচক্ৰ জড়িত।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top