News Flash

  • Home
  • দেশ
  • দরিদ্রদের কল্যাণ ও সমাজের প্রতিটি অংশের ক্ষমতায়নই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী মোদী
Image

দরিদ্রদের কল্যাণ ও সমাজের প্রতিটি অংশের ক্ষমতায়নই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী মোদী

সাগর, ১২ আগস্ট (হি.স.): দরিদ্রদের কল্যাণ ও সমাজের প্রতিটি অংশের ক্ষমতায়নই আমাদের সরকারের অগ্রাধিকার। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “দলিত হোক অথবা অনগ্রসর কিংবা উপজাতি, আমাদের সরকার সকলকে যথাযথ সম্মান দিচ্ছে এবং তাঁদের নতুন সুযোগ দিচ্ছে।”

শনিবার মধ্যপ্রদেশের সাগর জেলায় সন্ত শিরোমণি গুরুদেব শ্রী রবিদাস মেমোরিয়াল স্থলে ‘ভূমিপূজন’ করেন প্রধানমন্ত্রী মোদী। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে সন্ত রবিদাস এই মন্দির। এই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কোভিড মহামারীর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, গরীবদের ক্ষুধার্ত ঘুমাতে দেব না। আপনাদের ব্যথা বোঝার জন্য আমাকে বই খুঁজতে হবে না। আমরা ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ শুরু করেছি এবং ৮০ কোটির বেশি মানুষকে বিনামূল্যে রেশন সরবরাহ করেছি। এখন গোটা বিশ্ব আমাদের প্রচেষ্টার প্রশংসা করছে।” প্রধানমন্ত্রীর কথায়, “অমৃত কালে আমাদের দায়িত্ব হল, অতীত থেকে শিক্ষা নিয়ে ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া।”

Releated Posts

হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর; আইও সাসপেন্ড

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশের গাফিলতি স্বীকার করলেন…

ByByNews Desk Aug 10, 2026

জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আতঙ্ক ছড়াতে আইএসআইয়ের ‘সাইকোলজিক্যাল অপারেশন’, সতর্ক গোয়েন্দারা

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আতঙ্ক এবং অস্থিরতা তৈরির লক্ষ্যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই তাদের মদতপুষ্ট…

ByByNews Desk Aug 10, 2026

৯৯ থেকে ৩৫ আসন: সিপিআই(এম)-এর ‘নিশ্চিত জয়’ থেকে কঠিন বাস্তবতায় ফেরা

তিরুবনন্তপুরম, ১০ আগস্ট (আইএএনএস): সাধারণত কোনও রাজনৈতিক দলের জন্য তিন মাস সময় যথেষ্ট—পরাজয়ের ধাক্কা সামলে উঠে পরবর্তী লড়াইয়ের…

ByByNews Desk Aug 10, 2026

নিয়োগ পরীক্ষা নিয়ে ঝাড়খণ্ডে পড়ুয়াদের বিধানসভা অভিযান, সংস্কার ও সিবিআই তদন্তের দাবি

রাঁচি, ১০ আগস্ট (আইএএনএস): নিয়োগ পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং অনিয়মের অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে সোমবার ঝাড়খণ্ড বিধানসভার দিকে…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top