News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষার অধিকার থেকে ছাত্রছাত্রীদের বঞ্চিত করার অভিযোগ এনে উদয়পুর ডিগ্রি কলেজের অধ্যক্ষকে ঘেরাও
Image

শিক্ষার অধিকার থেকে ছাত্রছাত্রীদের বঞ্চিত করার অভিযোগ এনে উদয়পুর ডিগ্রি কলেজের অধ্যক্ষকে ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ শিক্ষার অধিকার থেকে ছাত্রছাত্রীদের বঞ্চিত করার অভিযোগে বুধবার গোমতি জেলার অন্তর্গত রাধাকিশোরপুরে অবস্থিত উদয়পুর ডিগ্রি কলেজের অধ্যক্ষকে ঘেরাও করেছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর কার্যকর্তারা।এবিভিপির অভিযোগ, চলতি শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এখন পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র মহাবিদ্যালয়ে ভরতি হওয়ার সুযোগ পায়নি। এ নিয়ে একের পর এক আন্দোলন সংগঠিত করছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাতেও কাজ হচ্ছে না। কলেজ কর্তৃপক্ষ বারবার বলছেন, আসন সংখ্যা কম থাকায় ছাত্রছাত্রীদের ভরতি হতে সুযোগ করে দিতে পারছেন না তাঁরা।অভিয়োগ, উদয়পুর মহকুমার প্রায় ৫০০-এর বেশি ছাত্রছাত্রী এখনও কলেজে ভরতি হতে পারেনি। এই বিষয়টি কোনওভাবেই মেনে নিতে পারছেন না অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা। তাই তাঁরা আজ প্রায় এক হাজার কার্যকর্তা কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি কলেজের অধ্যক্ষের কক্ষ ঘেরাও করে রাখেন।এবিভিপির এক প্রতিনিধি দল কলেজের অধ্যক্ষের কাছে তাঁদের দাবি নিয়ে হাজির হয়। তাঁদের দাবি, উদয়পুর মহকুমার যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের সকলকে কলেজে ভরতির সুযোগ করে দিতে হবে। তা না-হলে তাঁরা আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন।

Releated Posts

আর্থিক সাক্ষরতা কর্মসূচির মূল্যায়নে ট্রান্সরুরাল কনসাল্টিং-এর সঙ্গে টিআরএলএম-এর চুক্তি

আগরতলা, ২৯ জুলাই: গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত আর্থিক সাক্ষরতা কর্মসূচির প্রভাব মূল্যায়নের জন্য ত্রিপুরা রুরাল লাইভলিহুড…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

শ্রীমন্তপুর সীমান্তে পুলিশের অভিযানে ৩০.৮ কেজি গাঁজা ও ৫০ বোতল কফ সিরাপ উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬.৬০ লক্ষ টাকা

আগরতলা, ২৯ জুলাই: সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মোবাইল…

ByByReshmi Debnath Jul 29, 2026

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top