News Flash

  • Home
  • দেশ
  • কলকাতায় এসে সিবিআই কর্তাদের নিয়ে হঠাৎ রুদ্ধদ্বার বৈঠক ডিরেক্টরের
Image

কলকাতায় এসে সিবিআই কর্তাদের নিয়ে হঠাৎ রুদ্ধদ্বার বৈঠক ডিরেক্টরের

কলকাতা, ২ আগস্ট (হি. স.) : রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্বের একাংশের বিরুদ্ধে কেন্দ্রীয় গোরেন্দাদের তদন্তের গতি নিয়ে আমজনতার একাংশ ক্ষুব্ধ। প্রকাশ্যে বিরক্তি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের সুপরিচিত বিচারপতিও। এই অবস্থায় বুধবার কলকাতায় এলেন সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ।

নানা দুর্নীতির তদন্তে নেমে তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা এবং একজন মন্ত্রীকে জেলে পাঠানো গিয়েছে। নতুন করে ঘুঁটি সাজানো হচ্ছে। রুদ্ধদ্বার বৈঠকের নাম দেওয়া হয়েছে ‘‌সম্পর্ক সভা’‌। সূত্রের খবর, তদন্ত যে পর্যায়ে পৌঁছেছে, সেই পরিস্থিতি থেকে আলোচনা শুরু হয়। তদন্তের সঙ্গে যুক্ত অফিসারদের সঙ্গেও আলাপ করেন ডিরেক্টর।

বেশ কিছু তদন্ত গতি পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এবার সেইসব তদন্ত কি গতি পাবে?‌ উঠছে প্রশ্ন। নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে শুরু করে গরু–কয়লা পাচার সব তদন্ত কোন পথে এগোবে এবং রুট ম্যাপ কী হবে?‌ তার রুপরেখা শোনেন নতুন সিবিআই ডিরেক্টর বলে সূত্রের খবর।

দু’‌দিন আগেই তদন্ত প্রক্রিয়ায় যোগ দিয়েছেন জয়েন্ট ডিরেক্টর।‌ আর বুধবার সকালে সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ কলকাতায় পা রেখেই ঢুকে পড়েন নিজাম প্যালেসে। সিবিআই দফতরে গিয়ে নিয়োগ দুর্নীতির তদন্ত যে সমস্ত অফিসাররা করছেন তাঁদের তিনি ডেকে পাঠান। আর তা নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক ডাকেন।

কেন হঠাৎ রুদ্ধদ্বার বৈঠকে বসলেন?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। সিবিআইয়ের নতুন ডিরেক্টর আসলে তদন্ত প্রক্রিয়ায় কোথায় ফাঁক আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করে বলে সূত্রের খবর। রাজ্যের একাধিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই–ইডি। কিন্তু নানা ফাঁক থাকায় কলকাতা হাইকোর্টে ভর্ৎসিত হতে হচ্ছে সিবিআই–ইডিকে। এমনকী কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সিবিআই আইনজীবীর কাছে জানতে চান, ‘‌তদন্ত প্রক্রিয়া কি অনন্তকাল ধরে চলবে?’‌ তাতে বেশ বেকায়দায় পড়ে যান তাঁরা।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top