News Flash

  • Home
  • দিনের খবর
  • যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ রেল মন্ত্রক : অশ্বিনী বৈষ্ণব
Image

যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ রেল মন্ত্রক : অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ রেল মন্ত্রক। বুধবার লোকসভায় এমনটাই আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি এদিন লোকসভায় বলেছেন, রেল স্টেশনগুলিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন অপরাধ কমাতে ব্যাপকভাবে সাহায্য করেছে। তিনি বলেন, এ পর্যন্ত ৮৬৬টি স্টেশনকে সিসিটিভি নজরদারি ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

রেলমন্ত্রী বৈষ্ণব আরও উল্লেখ করেছেন, যাত্রীদের নিরাপত্তা সর্বদা তাঁর মন্ত্রকের অগ্রাধিকার, এবং ভিডিও নজরদারির মাধ্যমে রেল স্টেশনগুলিতে মানব পাচারের বেশ কয়েকটি ঘটনা ট্র্যাক করা হয়েছে। মন্ত্রী বৈষ্ণব জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অবস্থিত রেলওয়ে স্টেশনগুলিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, ওই স্টেশনগুলিতে নজরদারি ক্যামেরা স্থাপন এবং আরপিএফ মোতায়েন ছাড়াও অপরাধ প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফ এবং স্থানীয় পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026

পুনেতে অবৈধ ইনজেকশন চক্রের পর্দাফাঁস, বডিবিল্ডিং ও নেশার নামে বিক্রি; গ্রেফতার ৫

পুনে, ২৯ জুলাই (আইএএনএস): ফিটনেস ও বডিবিল্ডিংয়ের নামে যুবকদের জীবন বিপন্ন করে তোলা একটি অবৈধ ইনজেকশন চক্রের পর্দাফাঁস…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top