News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অনেকটাই ভালো আছেন, বৃদ্ধি পেয়েছে অক্সিজেন লেভেলও
Image

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অনেকটাই ভালো আছেন, বৃদ্ধি পেয়েছে অক্সিজেন লেভেলও

কলকাতা, ২ আগস্ট (হি.স.): আগের চেয়ে অনেকটাই ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে সংক্রমণ এখনও রয়েছে, তাই বিপদ পুরোপুরি কাটেনি। এরই মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসকদের বলতে শুরু করেছেন, তাঁকে এ বার ছেড়ে দেওয়া হোক। কিন্তু এই মুহূর্তে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ভাবছেনই না চিকিৎসকেরা।

এরইমধ্যে আশার কথা হল, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমার পাশাপাশি, বেড়েছে অক্সিজেন লেভেল। চিকিৎসকরা আশান্বিত, তিনি ধীরে ধীরে সুস্থতার পথে যাচ্ছেন। আচ্ছন্নভাব পুরোপুরি কেটে গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বেশিরভাগ সময় বিছানায় বসে অক্সিজেন নিচ্ছেন তিনি। সময় কাটছে সঙ্গে থাকা সহকারীর সঙ্গে গল্প করে। এর মাঝেই একটানা বাইপ্যাপের মাস্ক পড়ে থাকা চিকিৎসকদের কাছে অনিচ্ছা প্রকাশ করছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

উল্লেখ্য, ফুসফুস এবং শ্বাসনালীতে গুরুতর সংক্রমণ নিয়ে গত শনিবার আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বুদ্ধদেবকে। তার পর থেকে সেখানেই রয়েছেন তিনি। শনিবার রাতেই তাঁকে ‘ইনভেসিভ ভেন্টিলেশনে’ দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে ভেন্টিলেশন থেকে বার করা হয়। এখন আগের চেয়ে ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Releated Posts

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top