News Flash

  • Home
  • প্রধান খবর
  • নতুন করে অবনতি না হলেও বুদ্ধদেব সঙ্কটেই, ডাকলে অবশ্য সাড়া দিচ্ছেন
Image

নতুন করে অবনতি না হলেও বুদ্ধদেব সঙ্কটেই, ডাকলে অবশ্য সাড়া দিচ্ছেন

কলকাতা, ৩১ জুলাই (হি.স.): উদ্বেগ এখনও পুরোপুরি কাটেনি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এখনও সঙ্কটেই রয়েছেন। তবে, ডাকলে সাড়া দিচ্ছেন, নতুন করে শারিরীক অবস্থার আর অবনতি হয়নি। শ্বাসকষ্টজনিত কারণে গত শনিবার কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তার পর ২৪ ঘণ্টার বেশি সময় কেটে গিয়েছে। এখনও বিপন্মুক্ত নন রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনও ভেন্টিলেশনেই রয়েছেন বুদ্ধদেব। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কটজনকই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, শ্বাসনালীতে সংক্রমণ রয়েছে ৭৯ বছরের রাজনীতিকের এবং ‘টাইপ-২ রেসপিরেটরি ফেলিওর’ হয়েছে। ভর্তির পরেই মেডিক্যাল বোর্ড গড়ে তাঁর চিকিৎসা চলছে। ওই মেডিক্যাল বোর্ডে থাকা থাকা চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, ‘‘সিডেশন (আচ্ছন্ন করে রাখার প্রক্রিয়া) কমিয়ে দেওয়ার ফলে উনি কানে শুনতে পাচ্ছেন। বুঝতে পারছেন, আশপাশটা অনুভব করতে পারছেন। আমরা ডাকলে উনি তাকাচ্ছেন, মাথা নাড়ছেন। কখনও কখনও ইশারায় ‘হ্যাঁ’ বা ‘না’ বোঝানোরও চেষ্টা করছেন।’’ বুদ্ধদেবের ব্লাডগ্যাসের মাত্রা ধারাবাহিক ভাবে মাপা হচ্ছে বলেও জানিয়েছেন কৌশিক। তিনি আরও জানান, ব্লাডগ্যাসের মাত্রা ৫০-এর মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে। তবে বুদ্ধদেব এখনও বিপন্মুক্ত নন। বরং, সঙ্কটজনকই রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top