News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় রামঠাকুর মন্দিরে চুরি, প্রণামী বাক্সের টাকা পয়সা লুট
Image

তেলিয়ামুড়ায় রামঠাকুর মন্দিরে চুরি, প্রণামী বাক্সের টাকা পয়সা লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷বাড়িঘর দোকানপাটে চুরির ঘটনা সংঘটিত করার পাশাপাশি বিভিন্ন মন্দিরে চুরির ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ ধর্মীয় স্থানে চুরির ঘটনা রীতিমত উদ্বেগ জনক৷ তাতে ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ধর্মীয় স্থানগুলির নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন মহল থেকে প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷৷
রাতের অন্ধকারে মন্দিরে চুরির ঘটনা তেলিয়ামুড়ায়!  খবর পেয়ে ছুটে যায় ঘটনাস্থলে পুলিশ৷ ঘটনা, তেলিয়ামুড়া শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে৷ গতকাল রাতের অন্ধকারে  তেলিয়ামুড়া শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে  চোরের দল চুরিকাণ্ড সংঘটিত করে৷মন্দিরের দরজার লক ভেঙে মন্দিরের ভেতরে প্রবেশ করে, মন্দিরের ভেতরে থাকা দুইটি প্রণামী বাক্সের মধ্যে থাকা টাকা চুরি করে নিয়ে যায় এবং প্রণামী বাক্স গুলিকে মন্দিরের ভেতর ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে৷  রবিবার সকালে মন্দির কর্তৃপক্ষ এই বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে  খবর দেয় তেলিয়ামুড়া থানায়৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে৷  উল্লেখ্য, বিগত কয়েক দিনের মধ্যে তেলিয়ামুড়ার বেশ কয়েকটি মন্দিরে এই ধরনের চুরির ঘটনা ঘটেছে৷ ফলে প্রশ্ণ উঠছে তেলিয়ামুড়া থানা এলাকার রাত্রিকালীন পুলিশি ব্যবস্থার সক্রিয়তা নিয়ে৷৷ অবিলম্বে রাত্রিকালীন পুলিশে টহল বৃদ্ধি করা এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে৷

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top