News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারে পুলিশের গুলিতে মৃত্যু হল বিদ্যুতের দাবিতে ১ বিক্ষোভকারীর, আহত আরও ২ জন
Image

বিহারে পুলিশের গুলিতে মৃত্যু হল বিদ্যুতের দাবিতে ১ বিক্ষোভকারীর, আহত আরও ২ জন

কাটিহার, ২৬ জুলাই (হি.স.) : বিহারে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি আরও দু’জন। জানা গিয়েছে, জঘন্য পরিষেবা ও বিদ্যুতের চড়া দামের জেরে নাজেহাল হয়ে পড়েন কাটিহারের বারসই এলাকার বাসিন্দারা। তাঁদের প্রতিবাদের জমায়েতেই লাঠিচার্জ, গুলি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আন্দোলনকারীদের দাবি, পুলিশের গুলিতে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় পুলিশের ভূমিকাকে জালিয়ানওয়ালাবগের মাইকেল ডায়ারের সঙ্গে তুলনা করেছে বিজেপি নেতৃত্ব।

কিছু দিন ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে কাটিহারের বিভিন্ন এলাকায়। এ নিয়ে অভিযোগ জানাতে বুধবার বিদ্যুৎ দফতরের অফিসের সামনে হাজির হন প্রচুর মানুষ। অভিযোগ, আন্দোলনরত কয়েক জন বিদ্যুৎ দফতরের ভবনে ইট-পাটকেল ছোড়া শুরু করেন। এমনকি, অফিসে ঢুকে কেউ কেউ ভাঙচুর চালান। খবর যায় পুলিশের কাছে। স্থানীয় সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ শুরু করে পুলিশ। কিন্তু তাতে আরও ভয়াবহ হয়ে উঠে পরিস্থিতি। এর পর শূন্যে গুলি চালায় পুলিশ। সেই সময়েই গুলিবিদ্ধ হয়ে মহম্মদ খুরশিদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়। আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভরতি করা হয়। গুরুতর জখম এক ব্যক্তিকে শিলিগুড়িতে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে।

কাটিহারের পুলিশ সুপার সংবাদমাধ্যমকে বলেন,‘‘বিদ্যুৎ দফতরে ভাঙচুর চালাচ্ছিলেন উত্তেজিত জনতা। সেই গন্ডগোলের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। দু’জন আহত হয়েছেন। ঘটনাস্থলে জেলাশাসক এসেছেন। প্রচুর পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।’’

অন্যদিকে, আন্দোলনকারীদের দাবি, পুলিশের গুলিতে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। পুলিশ শূন্যে গুলি চালায়নি।

গোটা ঘটনায় নীতীশ কুমারের প্রশাসনের দিকে আঙুল তুলেছে বিজেপি। দলের মুখপাত্র শেহনাজ পুনাওয়ালা বলেন, “বিহারের জেনারেল ডায়ার বিক্ষোভকারীদের দিকে গুলি চালিয়েছেন। বিহারের জনতা যখনই নিজেদের অধিকারের দাবি তোলেন তখনই তাঁদের কপালে লাঠি আর গুলি জোটে। কয়েকদিন আগে এক বিজেপি নেতাও লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন। নীতীশ কুমার কি জেনারেল ডায়ারের প্রতিচ্ছবি? তাঁরা কি গণতন্ত্রকে আদৌ রক্ষা করছেন?” নীতীশ কুমারের সরকারকে হিটলারের শাসন বলেও অভিহিত করেছে বিহার বিজেপি।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top