News Flash

  • Home
  • দেশ
  • যমুনার জলস্তর ক্রমেই বাড়ছে দিল্লিতে; ছুঁয়েছে ২০৬.৫৬ মিটার, ফের চিন্তায় দিল্লিবাসী
Image

যমুনার জলস্তর ক্রমেই বাড়ছে দিল্লিতে; ছুঁয়েছে ২০৬.৫৬ মিটার, ফের চিন্তায় দিল্লিবাসী

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.): রাজধানী দিল্লিতে যমুনার জলস্তর ক্রমেই বাড়ছে, দিল্লিতে যমুনা নদীর জলস্তর রবিবারই বিপদসীমা অতিক্রম করেছিল। সোমবার তা আরও একটু বাড়ল। সোমবার সকাল সাতটা নাগাদ জ্যমুনার জলস্তর বেড়ে ২০৬.৫৬ মিটারে পৌঁছেছে। কেন্দ্রীয় জল কমিশন জানিয়েছে, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে প্রবল ভারী বৃষ্টির কারণে, হাথনিকুণ্ড ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে যমুনা নদীর জলস্তর ২০৬ মিটার ছাপিয়ে গিয়েছে। দিল্লিতে কমবেশি বৃষ্টি হয়েই চলেছে।

দিল্লিতে যমুনার জলস্তরের বিপদসীমা হল ২০৫.৩৩ মিটার। রবিবার রাত ৯টায় যমুনার জলস্তর ছুঁয়েছিল ২০৬.৪২ মিটার। রাত দশটার সময় সেই সীমা ছুঁয়েছে ২০৬.৪৪ মিটার। ক্রমেই জলস্তর বাড়ছে। আর সোমবার সকাল সাতটা নাগাদ জ্যমুনার জলস্তর বেড়ে ২০৬.৫৬ মিটারে পৌঁছেছে। কয়েক দিন আগে যমুনার জলোচ্ছ্বাসে রাজধানীর বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। এমনকি, লালকেল্লার দেওয়ালও ছুঁয়ে ফেলেছিল যমুনার জল। তাই নতুন করে যমুনার জলস্তর বাড়ায় চিন্তায় প্রশাসন। চিন্তায় দিল্লির নাগরিকবৃন্দও।

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top