News Flash

  • Home
  • প্রধান খবর
  • বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে, শ্রাবণের প্রখর সূর্যকিরণে গরম অনুভূত মহানগরীতে
Image

বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে, শ্রাবণের প্রখর সূর্যকিরণে গরম অনুভূত মহানগরীতে

কলকাতা, ২৪ জুলাই (হি.স.): দক্ষিণবঙ্গে বর্ষার আগমণ হয়েছে অনেকদিন হল, অথচ এখনও সেভাবে বৃষ্টির দেখাই পেল না তিলোত্তমা। একইরকম অবস্থা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। বর্ষাকাল না-কি শরৎ, তা আকাশের দিকে তাকিয়ে বোঝা মুশকিল! বর্ষাকালে আকাশের যে চেহারাটা দেখার জন্য সবাই হাপিত্যেশ করে বসে থাকেন, তেমন আকাশের দেখাও মেলেনি। বৃষ্টি যে একেবারে হয়নি, তা কিন্তু নয়।

বৃষ্টি হয়েছে মাঝেমধ্যে বিক্ষিপ্তভাবে, কখনও ঝিরিঝিরি, কখনও এক-দুই পশলা। তাতে অবশ্য বর্ষার মতো আবহাওয়ার এখনও দেখা মেলেনি। আকাশটা দেখে মনে হচ্ছে যেন শরৎ। কখনও কখনও দেখা মিলছে পেঁজা তুলোর মতো মেঘ‌। আবার প্যাচপেচে গরমে শহরের মানুষের হাঁসফাঁস অবস্থা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।
বৃষ্টির দেখা নেই, ধান রোপন করে এখন চরম দুশ্চিন্তায় কৃষকরা। ধানচাষের জন্য যে পরিমান বৃষ্টির প্রয়োজন হয়, সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে না। গ্রাম বাংলায় কৃষকদের এখন মাথায় হাত। বৃষ্টির জন্য এখন হাপিত্যেশ করে অপেক্ষারত অন্নদাতারা।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top