News Flash

  • Home
  • দেশ
  • শিলিগুড়িতে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার
Image

শিলিগুড়িতে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার

শিলিগুড়ি, ২১ জুলাই (হি. স.) : শিলিগুড়ির মাটিগাড়ার কালামজোট এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম সুবোধ মল্লিক। নিহত ব্যক্তি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে সুবোধকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে মাটিগাড়া থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। পারিবারিক কলহের জেরে সুবোধ আত্মহত্যা করেছে বলে স্থানীয়দের ধারণা। বলা হচ্ছে মৃত সুবোধ মল্লিক ফার্মাসিস্টের পাশাপাশি তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্মচারী সমিতির নেতাও ছিলেন। তাঁর অস্বাভাবিক মৃত্যুতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মীরা শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top