News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিশু বিক্রি নয়, বরং শিশুর ভবিষ্যৎ নিশ্চিত করতে এগিয়ে এলেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব
Image

শিশু বিক্রি নয়, বরং শিশুর ভবিষ্যৎ নিশ্চিত করতে এগিয়ে এলেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ জুলাই৷৷ বুধবার প্রভাতী জাগরণ পত্রিকাতে শিশু বিক্রির খবর শুনতে পেয়ে দ্রুত সেই শিশুদের বাড়িতে ছুটে যান এলাকার বিধায়ক সুশান্ত দেব৷স্বামী হারা এক মা অভাবের তাড়নায় নিজ গর্ভের সন্তানকে বিক্রি করতে চেয়েছিলেন৷যেটা খুবই অমানবিক৷ বুধবার বিশালগড়ের নবীনগর গ্রাম পঞ্চায়েতের মাজেদা বেগমের বাড়িতে গিয়ে মাজেদা বেগমের সঙ্গে কথা বলেন বিধায়ক সুশান্ত দেব৷ মাজেদা বেগমের পরিবারের হাতে কিছু আর্থিক সহযোগিতা তুলে দেন নিজ উদ্যোগে৷ পরে সরকারিভাবে শিশু দুটির জন্য সরকারী ভাতার ব্যবস্থা করে দেন৷ পিতৃহারা শিশুদের জন্য সরকারী প্রকল্পে মাসিক চার হাজার করে আঠারো বছর পর্যন্ত ভাতার ব্যবস্থা রয়েছে৷ বিশালগড় মহকুমা শাসকের অফিসে যোগাযোগ করে সেই ভাতার ব্যবস্থা করে দেন৷ তাছাড়া মহিলা আগে থেকেই সামাজিক ভাতা পেতেন৷  পরে এদিনই মহিলার বাড়িতে যান বিশালগড় মহিলা থানার কর্তৃপক্ষ সহ চাইল্ড লাইনের কর্মীরা৷ নবীনগরের পঞ্চায়েত অফিসে প্রধান, উপপ্রধান সহ সকলের উপস্থিতিতে মহিলা সহ তার দুই সন্তানকে নিয়ে আসা হয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অফিসে৷ সেখানে মহিলার এক ভাই এবং পাড়া-প্রতিবেশীদের সকলের মতামতে মহিলা সহ তার দুই সন্তানকে হোমে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়৷ পরে সরকারিভাবে সকল প্রক্রিয়া সম্পন্ন করে দুই কোলের সন্তান সহ সেই মানসিক অবসাদগ্রস্থ মহিলাকে এদিনই আগরতলার শ্যামলী বাজারের ‘‘অমনিকুরী স্বধা গৃহে’’ পাঠানো হয়৷ সেখানে মহিলা সহ তার দুই সন্তানের পড়াশুনা এবং ভরনপোষনের দায়িত্ব সরকার বহন করবে৷ স্থানীয় বিধায়ক এবং সরকারী তৎপরতায় এই অভাগী মহিলা সহ তার সন্তান দুটির যথার্থ সুরাহা হওয়ায় খুশি এলাকার মানুষ৷এই প্রসঙ্গে বিধায়ক সুশান্ত দেব বলেন বর্তমান সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে৷যেমন পিতৃ মাতৃ হারা সন্তান বা যেকোন একজন পিতা বা মাতা হারানো গরীব ছেলেমেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে সরকার একটি প্রকল্প তৈরি করেছেন৷যেখানে আঠারো বছর পর্যন্ত ছেলেমেয়েদের চার হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়৷ আরো অনেক প্রকল্প সেগুলো আমাদের সকলের দৃষ্টিগোচরে আনা প্রয়োজন৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top