News Flash

Image

১০ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, ধৃত দুই

আগরতলা, ১৮ জুলাই (হি.স) : নেশা মুক্ত ত্রিপুরা গঠনে আবারও সাফল্য পেয়েছে আমবাসা থানার পুলিশ। আমবাসা বেত বাগান নাকা পয়েন্টে এক গাড়িতে তল্লাশি চালিয়ে ৮৯ প্যাকেটে মোট ১০৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক। সাথে লরির চালক ও সহচালককে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি।

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর আসে আজ সকালে আগরতলা থেকে আমবাসার উদ্দেশ্যে গাড়ি করে গাজা পাচার করা হবে। সেই মোতাবেক আমবাসা বেত বাগান নাকা পয়েন্টে পুলিশ উৎ পেতে বসে থাকে। তখন নাকা পয়েন্টে  টিআর০১বিএফ০২৭৫ নম্বরের গাড়িকে আটক করে আমবাসা থানার পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৮৯ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করেছে। ৮৯ প্যাকেটে মোট ১০৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক। সাথে গাড়ির চালক ও সহ চালককে আটক করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, বাজেয়াপ্ত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষাধিক টাকা হবে। ধৃত ২ জনের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top