News Flash

Image

বরপেটায় নৌকাডুবি, নিখোঁজ এক

বরপেটা (অসম), ১৬ জুলাই (হি.স.) : বরপেটা জেলার বুক চিরে প্রবাহিত জলজলি নদীতে সংঘটিত নৌকাডুবিতে জনৈক ব্যক্তি নিখোঁজ হয়ে গেছেন। নৌকা থেকে পড়ে নিখোঁজ ব্যক্তিকে ৫৫ বছর বয়সি মহম্মদ আলি বলে পরিচয় পাওয়া গেছে।

ঘটনা শনিবার রাত প্রায় দশটা নাগাদ সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তদন্তকারী অফিসার জানান, রাত প্ৰায় দশটা নাগাদ আরও দু-তিনজনের সঙ্গে নৌকায় চড়ে নগরবেরা থেকে মাজরচরে যাচ্ছিলেন মহম্মদ আলি। কিন্তু মাঝ নদীতে আচমকা নৌকাটি উল্টে গেলে জলে পড়ে যান সব যাত্রী। বাকিরা কোনওভাবে নিজেদের রক্ষা করে পাড়ে উঠতে সক্ষম হলেও তলিয়ে যান মহম্মদ আলি।

স্থানীয়দের সহায়তা তাঁর সহযাত্রীরা মহম্মদ আলিকে উদ্ধারের চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর সন্ধান পাননি তাঁরা। ঘটনার খবর পেয়ে আজ সকাল থেকে এসডিআরএফ-এর দল গিয়ে নিখোঁজ মহ্হমদ আলিকে উদ্ধার করতে অভিযান চালিয়েছে। কিন্তু এ খবর লেখা পর্যন্ত তাঁর কোনও হদিশ বের করতে পারেনি এসডিআরএফ।

Releated Posts

২৬ মে অসম বিধানসভায় আনা হবে ইউসিসি বিল, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৩ মে : অসমে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) চালুর পথে বড় পদক্ষেপ নিতে চলেছে অসম সরকার। বুধবার…

ByByTaniya Chakraborty May 13, 2026

অসমের নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়, উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমের নিরাপত্তার প্রশ্নে কোনওরকম আপস করা হবে না বলে বুধবার স্পষ্ট জানিয়ে দিলেন…

ByByTaniya Chakraborty May 13, 2026

অসমে ইউসিসি কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করতে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে বুধবার ফের…

ByByTaniya Chakraborty May 13, 2026

মণিপুরে জঙ্গি হামলায় নিহত ৩ কুকি চার্চ নেতা, উত্তেজনা কাঙপোকপিতে

ইম্ফল, ১৩ মে (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় বুধবার সশস্ত্র জঙ্গিদের হামলায় কুকি সম্প্রদায়ের অন্তত তিনজন নিহত হয়েছেন।…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top