News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ জনের
Image

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ জনের

লখনউ, ১৬ জুলাই (হি.স.) : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপ্রদেশ। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

রবিবার রাজ্যের সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, বদায়ুঁ জেলায় গঙ্গা নদী বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। এছাড়া, প্রয়াগরাজে যমুনার জলস্তরও বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। মথুরায় যমুনা আগেই বিপদসীমা ছাড়িয়ে গিয়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় সংলগ্ন নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে। মথুরা এবং বৃন্দাবনে রাস্তাঘাট ইতিমধ্যে যমুনার জলের তলায়। গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে। আগামী ৪৮ ঘণ্টাতেও রাজ্যের বিস্তীর্ণ এলাকায় আরও বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

রাজ্যের ত্রাণ কমিশনারের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রামপুর এলাকায় বর্ষায় জলে ডুবে মৃত্যু হয়েছে দু’জনের। এছাড়া, বালিয়া, মাহোবা এবং ললিতপুর জেলায় পৃথক কয়েকটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাত জনের মৃত্যু হয়েছে। সুলতানপুরে সাপের কামড়ে মারা গিয়েছেন আরও এক জন। এই নিয়ে গত কয়েকদিনে উত্তরপ্রদেশে বৃষ্টির কারণে মৃতের সংখ্যা ৫০ পেরিয়ে গেল।

Releated Posts

নাড্ডার নিশানায় কংগ্রেস-ইন্ডিয়া জোট, এসআইআর বিতর্কে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে চলা রাজনৈতিক বিতর্কের মধ্যেই কংগ্রেস ও ইন্ডিয়া জোটকে…

ByByNews Desk Sep 28, 2026

এলপিইউ হিংসা নিয়ে আপের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির, অমিত শাহের সভা বানচালের চেষ্টার দাবি

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জানের লুধিয়ানার লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে সাম্প্রতিক হিংসার ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করলেন…

ByByNews Desk Sep 28, 2026

কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা রাহুল গান্ধীর, সামনে ইসিআই ও এসআইআর বিতর্ক

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): কঠিন পরিস্থিতির মোকাবিলায় শান্ত থাকার বার্তা দিয়ে রবিবার সামাজিক মাধ্যমে একটি দার্শনিক মন্তব্য করলেন…

ByByNews Desk Sep 27, 2026

রাহুলের নির্বাচন কমিশনকে নিশানা করা নিয়ে পাল্টা কিরেন রিজিজু, ‘ভুল বার্তা যাবে’

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় সংসদ…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top