News Flash

  • Home
  • দিনের খবর
  • বাড়ি ফেরার পথে গুলি চালায় দুষ্কৃতীরা, বাসন্তীতে গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস কর্মী
Image

বাড়ি ফেরার পথে গুলি চালায় দুষ্কৃতীরা, বাসন্তীতে গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস কর্মী

বাসন্তী, ১৫ জুলাই (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন শাসক দলের এক কর্মী। গুলিবিদ্ধ ওই তৃণমূল কংগ্রেস কর্মীর নাম-শামিম সর্দার। এই ঘটনায় অভিযোগের তির আরএসপি-র দিকে। শুক্রবার রাতে বাসন্তীর ভরতগড় এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন শামিম।

অভিযোগ, সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি শামিমের গায়ে লাগে। এর পর গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে আরএসপি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top