News Flash

  • Home
  • খেলা
  • মহিলা লিগ ফুটবলে ফুলো ঝানুকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক ত্রিপুরা স্পোর্টস স্কুলের
Image

মহিলা লিগ ফুটবলে ফুলো ঝানুকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক ত্রিপুরা স্পোর্টস স্কুলের

স্পোর্টস স্কুল-‌২                                                                              ফুলো ঝানু-‌১

(‌বিনীতা, শ্রেয়া)                                                                                (‌দিপালী)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই।।জয়ের হ্যাটট্রিক করলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। টানা ৩ ম্যাচে জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষে কল্পনা দেববর্মার স্পোর্টস স্কুল। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত মহিলা ফুটবল লিগে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ২-‌১ গোলে পরাজিত করে ফুলো ঝানু দলকে। ফলাফল দেখে মনে হবে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। কার্যত তা নয়। ত্রিপুরা স্পোর্টস স্কুল যদি শুক্রবার হাফ ডজন বা তার বেশী গোলে জয় পেতো তাহলে অবাক হওয়ার কিছু ছিলো না। বিনীতা সিনহা, শ্রেয়া দেব এবং বাসন্তি রিয়াং-‌রা যদি সহজ সুযোগ হেলায় নষ্ট না করতেন তাহলে অনেক বড় ব্যবধানে জয় পেতে পারতো ত্রিপুরা স্পোর্টস স্কুল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিন শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো ত্রিপুরা স্পোর্টস স্কুলের বালিকা-‌রা। তবে প্রথম গোল পেতে প্রায় ১৮ মিনিট অপেক্ষা করতে হয় ত্রিপুরা স্পোর্টস স্কুলকে। বাসন্তি রিয়াং এর থ্রু চিরে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে এগিয়ে দেয় বিনীতা সিনহা। এরপরই শুরু হয় সুযোগ নষ্টের খেলা। প্রথমার্ধে কমকরে আরও ৩ টি গোল করতে পারতো কল্পনা দেববর্মার মেয়েরা। ৬৬ মিনিটে স্পোর্টস স্কুলের তৃতীয় জয় কার্যত নিশ্চিত করে দেয় গেলো ম্যাচে হ্যাটট্রিক সহ ৬ গোল করা শ্রেয়া দেব‌‌। খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে ফুলো ঝানু দলের পক্ষে সান্তনার গোল করেন দিপালী হালাম। ম্যাচটি পরিচালনা করেন সুকান্ত দত্ত। খেলা শেষে জয় পেয়েও হতাশ ত্রিপুরা স্পোর্টস স্কুলের কোচ কল্পনা দেববর্মা। কোনও রাগঢাক না রেখেই স্পষ্টভাবে বলেন,”এভাবে সুযোগ নষ্ট করবে মেয়েরা ভাবতেও পারিনি। এমন চলতে থাকলে বড় ম্যাচে আমাদের সমস্যায় পড়তে হবে। তাই এখন অনুশীলনে এর উপরই গুরুত্ব দেবো”।‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top