News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারী বর্ষণে বেহাল অবস্থা উত্তরাখণ্ডে, উত্তরকাশিতে গাড়ি দুর্ঘটনায় মৃত ৪
Image

ভারী বর্ষণে বেহাল অবস্থা উত্তরাখণ্ডে, উত্তরকাশিতে গাড়ি দুর্ঘটনায় মৃত ৪

দেহরাদুন, ১১ জুলাই (হি.স.): ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের বিভিন্ন জেলা। কোথাও ভূমিধসের ঘটনা ঘটছে, কোথাও আবার পাহাড় থেকে গড়িয়ে আসছে পাথর। ফুলেফেঁপে উঠেছে যমুনা নদীও। মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায় গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। এছাড়াও ১০ জন আহত হয়েছেন। গঙ্গোত্রী হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে, হাইওয়ের ওপর ধ্বংসস্তূপের কারণে দুর্ঘটনার কবলে পড়ে একটি টেম্পো ট্রাভেলার। ওই গাড়ির ৪ জন আরোহীর মৃত্যু হয়েছে ও ১০ জন আহত হয়েছেন।

বৃষ্টিতে বিপর্যস্ত চামোলি জেলাও। মঙ্গলবার সকালে চামোলি পুলিশ জানিয়েছে, অবিরাম বৃষ্টিতে বদ্রীনাথ জাতীয় সড়কের কাঞ্চনগঙ্গার কাছে রাস্তার কিছু অংশ ধ্বংসস্তূপের কারণে ভেসে গিয়েছে। রাস্তা অবরুদ্ধ রয়েছে। বদ্রীনাথ জাতীয় সড়কের গুলাবকোটির কাছেও ধ্বংসস্তূপের কারণে রাস্তা অবরুদ্ধ। দেহরাদুনের বিকাশনগরে এদিন সকালে দেখা যায় যমুনা নদীর জলস্তর অনেকটাই বেড়েছে।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top