News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আরপিএফ-এর হাতে উদ্ধার ২৮.৪৫ লক্ষ টাকার বেশি মূল্যের নিষিদ্ধ সামগ্রী, গ্রেফতার ১৮
Image

আরপিএফ-এর হাতে উদ্ধার ২৮.৪৫ লক্ষ টাকার বেশি মূল্যের নিষিদ্ধ সামগ্রী, গ্রেফতার ১৮

গুয়াহাটি, ৯ জুলাই (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের অধীন আরপিএফ-এর অভিযানে নিষিদ্ধ সামগ্রীর পরিবহণ প্রতিরোধ করতে নিজেদের জোনের মধ্যে বিভিন্ন স্টেশন ও ট্রেনে ধারাবাহিকভাবে তল্লাশি অভিযান চালিয়ে আসছে। গত ৩ থেকে ৭ জুলাইয়ের মধ্যে পৃথক পৃথক অভিযান চালিয়ে ২৮.৪৫ লক্ষ টাকার বেশি মূল্যের নিষিদ্ধ সামগ্রী সফলভাবে উদ্ধার করেছে আরপিএফ। এছাড়া এই সময়ের মধ্যে আরপিএফ নিষিদ্ধ সামগ্রী পরিবহণের অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত সামগ্রী সহ ধৃতদের সংশ্লিষ্ট অঞ্চলের জিআরপি-র হাতে তুলে দিয়েছে।

রবিবার এক প্রেসবার্তায় এ তথ্য দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ৪, ৬ এবং ৭ জুলাই পৃথক পৃথক ঘটনায় নিউ তিনসুকিয়ার আরপিএফ তিনসুকিয়ার স্থানীয় পুলিশ ও জিআরপি-র সাথে যৌথভাবে নিউতিনসুকিয়া রেলওয়ে স্টেশনে আনুমানিক ২০ লক্ষ টাকা মূল্যের ৪৯৬.৭ গ্রাম হেরোইন সহ আটজনকে গ্রেফতার করেছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত সামগ্রী সহ ধৃত ব্যক্তিদের তিনসুকিয়ার জিআরপি ও স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এভাবে ৬ জুলাই আগরতলা থেকে আরপিএফ ও জিআরপি-র যৌথ দল আগরতলা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ১.৫ লক্ষ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে। ওই ঘটনার সাথে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত সামগ্রী সহ ধৃতদের আগরতলা জিআরপির হাতে তুলে দেওয়া হয়।

এছাড়া, ৩ থেকে ৭ জুলাই পর্যন্ত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ এনএফ রেলের অন্তর্গত পৃথক পৃথক স্টেশন ও ট্রেনে নিয়মিত তল্লাশি চালিয়ে প্রায় ৬.৯৫ লক্ষ টাকা মূল্যের মোট ৭০ কেজি গাঁজা উদ্ধার করে। ওই অভিযানে তারা সাতকে গ্রেফতার করে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত সামগ্রী সহ ধৃতদের সংশ্লিষ্ট অঞ্চলের জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে আরও জানান, দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ বিভিন্ন রেলওয়ে স্টেশন ও ট্রেনে চোরাই সামগ্রী পাচার ও নিষিদ্ধ সামগ্রী পরিবহণ সম্পর্কিত কার্যকলাপের প্রতি ধারাবাহিকভাবে কড়া নজরদারি চালিয়ে আসছে।

Releated Posts

পিএম-রাহাত ও রাহ-বীর অসমে দুর্ঘটনা মোকাবিলায় প্রথম প্রতিক্রিয়া ব্যবস্থা আরও শক্তিশালী করবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সড়ক দুর্ঘটনার পর সময়মতো সহায়তা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Sep 22, 2026

অসমে সীমান্তে গরু পাচারের সন্দেহ, চার বাংলাদেশি-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত পেরিয়ে গরু ও মহিষ পাচারের সন্দেহে অসমের শ্রীভূমি জেলায় চার বাংলাদেশি নাগরিক-সহ পাঁচজনকে…

ByByNews Desk Sep 22, 2026

নির্বাসনের অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদের জন্য হোল্ডিং সেন্টার তৈরি করল মেঘালয়

শিলং, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): কারাদণ্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও নির্বাসনের অপেক্ষায় হেফাজতে থাকা বিদেশি নাগরিকদের জন্য শিলংয়ের লাইটুমখরাহ…

ByByNews Desk Sep 22, 2026

২০৩০ সালের মধ্যে ৬,০০০ মেগাওয়াট সবুজ শক্তির লক্ষ্যে অসম: মুখ্যমন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে অসমে ৬,০০০ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top