ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই।।বিফলে গেলো রাজ ভট্টাচার্য-র বিধ্বংসী বোলিং। ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় হারতে হলো ৮২ মাইল প্রোপার স্কুলকে। মনু স্কুলের বিরুদ্ধে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। রবিবার ঘাঘরাছড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মনুঘাট স্কুল ২৫ রানে পরাজিত করে ৮২ মাইল প্রোপার স্কুলকে। মনুঘাট স্কুলের গড়া ৮৬ রানের জবাবে ৮২ মাইল প্রোপার স্কুল ৬১ রান করতে সক্ষম হয়। বিজীত দলের রাজ ভট্টাচার্য ৭ উইকেট পেয়েছে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে রাজ ভট্টাচার্য-র বিধ্বংসী বোলিংয়ের সামনে মনুঘাট স্কুল মাত্র ৮৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে বোবার ত্রিপুরা ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১,সুরজিৎ দাস ৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ এবং প্রতাপ আচার্য ২৪ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ২৯ রান। ৮২ মাইল প্রোপার স্কুলের পক্ষে রাজ ভট্টাচার্য ৩১ রান দিয়ে ৭ টি এবং অঙ্কুর সরকার ৮ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছে। জবাবে খেলতে নেমে মনুঘাট স্কুলের বোলারদের আটোসাটো বোলিংয়ে মাত্র ৬১ রানে গুটিয়ে যায় ৮২ মাইল প্রোপার স্কুল। দলের পক্ষে কিষান মুন্ডা ২০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ এবং অঙ্কন দাস ২০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। মনুঘাটস্কুলের পক্ষে শুভজিৎ দাস ৩ রান দিয়ে ৩ টি, ইশান্ত শুক্ল বৈদ্য ১৬ রান দিয়ে ৩ টি এবং দলনায়ক সুরজ গুরুং ২০ রান দিয়ে ৩ টি উইকেট পেয়েছে।

জয় পেলো মনুঘাট স্কুল
Tags:
Releated Posts
নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা
তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…
মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং, পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবি; তদন্ত চালাচ্ছে পুলিশ
ভোপাল, ৩০ জুন (আইএএনএস): পরিবারের বাড়িতে কর্মরত এক ব্যক্তীকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং। মঙ্গলবার তিনি…
গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া
গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

















