News Flash

  • Home
  • দেশ
  • অনিল আম্বানিকে তলব ইডি-র, দীর্ঘ জেরার মুখে বিশিষ্ট শিল্পপতি
Image

অনিল আম্বানিকে তলব ইডি-র, দীর্ঘ জেরার মুখে বিশিষ্ট শিল্পপতি

মুম্বই, ৩ জুলাই (হি.স.) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)-এর ডাকে সোমবার সকালে তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিলেন বিশিষ্ট শিল্পপতি অনিল আম্বানি। জানা গিয়েছে, ফেমা (এফইএমএ) আইনের আওতায় অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এই প্রথমবার নয়, ২০২০ সালেও একবার অনিল আম্বানিকে তলব করেছিল ইডি। ইয়েস ব্যাংকের ঋণ মামলায় তাঁর নাম জড়িয়েছিল। পরে সেই অভিযোগে গ্রেফতার হন ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা রানা কাপুর।
সোমবার সকাল ১০টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেন অনিল আম্বানি। দীর্ঘক্ষণ জেরার পরে তাঁর বয়ানও রেকর্ড করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফেমার আওতায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বিদেশি মুদ্রা ব্যবহার নিয়ম ভঙ্গের অভিযোগ উঠলেই এই আইন প্রয়োগ করা হয়। সূত্রের খবর, আম্বানির সংস্থায় বিনিয়োগের সময়ে ফেমার ধারা লঙ্ঘন করা হয়েছে বলেই অভিযোগ।

তবে ঠিক কী কী অভিযোগ রয়েছে, কোন ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে-সেই নিয়ে বিস্তারিত তথ্য মেলেনি। ইডি বা আম্বানি- কোনও তরফেই তলব নিয়ে মুখ খোলা হয়নি।
প্রসঙ্গত, আয়ের হিসাব নিয়ে কয়েকদিন আগেই বিপাকে পড়েছিলেন বিখ্যাত শিল্পপতি। ৪২০ কোটি টাকার বিনিয়োগে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে বম্বে হাই কোর্টের রায়ে স্বস্তি পেয়েছিলেন অনিল আম্বানি।

অন্যদিকে, এর আগে ২০২০ সালেও ইডির জেরার মুখে পড়েছিলেন তিনি। ইয়েস ব্যাংকের তহবিল তছরুপ মামলায় জড়িয়েছিল অনিল আম্বানির নাম। জেরা করা হলেও অবশ্য শাস্তি পেতে হয়নি বিশিষ্ট শিল্পপতিকে। গ্রেফতার করা হয়েছিল ইয়েস ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতাকে।

Releated Posts

প্রিয়াঙ্ক খাড়্গের ‘নিবন্ধন’ বিতর্কের আবহে ১০ জুলাই থেকে কর্নাটকে আরএসএসের প্রান্ত প্রচারক বৈঠক

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ১ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেলগাভিতে আগামী ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী প্রান্ত প্রচারক (রাজ্য প্রচারক)…

ByByNews Desk Jul 1, 2026

ভারত-নেপাল সীমান্তে দুটি পৃথক অভিযানে ১৬ লক্ষ টাকারও বেশি নগদ বাজেয়াপ্ত, আটক ২

কলকাতা, ১ জুলাই: পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন ভারত-নেপাল সীমান্তে দুটি পৃথক অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছে…

ByByNews Desk Jul 1, 2026

দায়িত্ব, সম্মান ও ‘নেশন ফার্স্ট’-এর আদর্শে ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দেব: সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ

নয়াদিল্লি, ১ জুলাই: ভারতীয় সেনাবাহিনীর ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে জেনারেল ধীরজ শেঠ বলেছেন, তিনি দায়িত্ব, সম্মান…

ByByNews Desk Jul 1, 2026

উত্তরাখণ্ডে মধ্যরাতেই বিলুপ্ত হচ্ছে মাদ্রাসা বোর্ড, ১ জুলাই থেকে দায়িত্ব নেবে নতুন সংস্থা

দেহরাদুন, ৩০ জুন(আইএএনএস) : শিক্ষা নীতিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে উত্তরাখণ্ড সরকার। মঙ্গলবার মধ্যরাত থেকে রাজ্যের বর্তমান উত্তরাখণ্ড…

ByBySandeep Biswas Jun 30, 2026
Scroll to Top