News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পরীক্ষার দিনক্ষণ পরিবর্তনের দাবিতে কলেজ পড়ুয়াদের বিক্ষোভ
Image

পরীক্ষার দিনক্ষণ পরিবর্তনের দাবিতে কলেজ পড়ুয়াদের বিক্ষোভ

আগরতলা, ৩ জুলাই (হি.স.) : পরীক্ষার দিনক্ষণ পরিবর্তনের দাবিতে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন এমবিবি ও বিবিএমসি কলেজের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার্থী সহ এবিভিপি কর্মকর্তারা।

জনৈক পরীক্ষার্থী জানিয়েছেন, মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা দুটি কলেজের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার দিনক্ষন স্থির হয়েছে। ২৩ জুন মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় নির্দেশিকা জারি করেছে, ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত ষষ্ঠ সেমিস্টারে ইন্টারনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি নির্দেশিকা জারি করা হলে তাতে দেখা গেছে ইন্টারনাল পরীক্ষা সমাপ্ত হওয়ার পরের দিন অর্থাৎ ১৩ জুলাই থেকে ষষ্ঠ সেমিস্টারের লিখিত পরীক্ষা শুরু হবে।

তাঁদের অভিযোগ, ছাত্রছাত্রীদের পক্ষে ইন্টারনাল পরীক্ষার শেষ হওয়ার পরের দিন লিখিত পরীক্ষা দেওয়া অসম্ভব।তাঁদের আরও অভিযোগ, ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার উপর তাঁদের ভবিষ্যৎ নির্ভর করে। তাই তাঁদের দাবি, প্রস্তুতির জন্য দুই পরীক্ষার মধ্যে যথেষ্ট সময় দেওয়া হোক।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে প্রার্থী ও পোলিং এজেন্টদের বাধার অভিযোগ সিপিআই(এম)-এর

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন দলীয় প্রার্থী ও পোলিং…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, মানিক সরকারের কনভয়ে হামলার নিন্দা

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু, দুর্গম এলাকাতেও ভোটারদের উৎসাহ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটির সাধারণ নির্বাচনে সোমবার সকাল থেকে…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top