News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যুৎ নিগমের গাড়ির সাথে সংঘর্ষ গুরুতর আহত সুকটি চালক
Image

বিদ্যুৎ নিগমের গাড়ির সাথে সংঘর্ষ গুরুতর আহত সুকটি চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷  রাজধানী আগরতলা শহরের লালবাহাদুর চৌমুহন এ এলাকায় বিদ্যুৎ নিগমের গাড়ির সঙ্গে সুকটির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছে সুকটি চালক৷ পথ দুর্ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে৷ রবিবার লালবাহাদুর চৌমুহনী এলাকায় বিদ্যুৎ নিগমের একটি গাড়ির সঙ্গে বিপরীতমুখী একটি সুকটির সংঘর্ষে সুকটি চালক গুরুতর পাবে আহত হয়েছেন৷ আহত সুকটি চালকের নাম নবীন দেববর্মা৷ বাড়ি ভগবান ঠাকুর  চৌমহনী এলাকায়৷  তার একটি পা ভেঙ্গে গেছে৷ দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর জোয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ দুর্ঘটনায় সুকটি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ চালকদের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top