ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই।। সিনিয়র মহিলা ক্রিকেটের আয়োজন হতে যাচ্ছে বিলোনিয়ায়। উদ্যোক্তা বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশন। খেলা হবে বিদ্যাপীঠ গ্রাউন্ডে। তিনটি দল ইতোমধ্যে খেলবে বলে নাম নথিভুক্ত করেছে এবং এই তিনটি দলের মধ্যেই ডাবল লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। এরপর সেরা দুটি দলকে নিয়ে হবে ফাইনাল ম্যাচ। উল্লেখ্য বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্টে টি-টোয়েন্টি আসরে সোনাপুর দ্বাদশ শ্রেণি স্কুলের দুটি দল এ ও বি নামে খেলবে। তৃতীয় দলটি হল রাধানগর দ্বাদশ শ্রেণী স্কুল দল। আগামীকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সোনাপুর দ্বাদশ শ্রেণী স্কুল এ দল খেলবে সোনাপুর দ্বাদশ শ্রেণী স্কুল বি দলের বিরুদ্ধে। রাধানগর দ্বাদশ শ্রেণী স্কুলের প্রথম ম্যাচ ৪ জুলাই, মঙ্গলবার সোনাপুর দ্বাদশ শ্রেণী স্কুল এ দলের বিরুদ্ধে। লীগ পর্যায়ের খেলা শেষ হবে ৮ জুলাই। লীগ পর্যায়ের খেলা শেষে একদিন বিরতির পর ১০ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সচিব ক্রীড়া সূচি ঘোষণা করেছেন।

বিলোনিয়ায় সিনিয়র মহিলা ক্রিকেট শুরু আজ থেকে
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

















