News Flash

  • Home
  • খেলা
  • সি-ডিভিশন লিগের দুই ম্যাচ আজ ওরিয়েন্টাল আনন্দ ভবন, বিএসটি-কেশব
Image

সি-ডিভিশন লিগের দুই ম্যাচ আজ ওরিয়েন্টাল আনন্দ ভবন, বিএসটি-কেশব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন।। সি-ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ লীগের খেলা এখন শেষ পর্যায়ে। আগামীকাল সকাল- বিকেলে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, উমাকান্ত মিনি স্টেডিয়ামে। সকাল আটটায় গ্রুপ এ-এর খেলায় ওরিয়েন্টাল ফুটবল ক্লাব খেলবে আনন্দ ভবনের বিরুদ্ধে। বিকেল চারটায় ইউনাইটেড বিএসটি খেলবে কেশব সংঘের বিরুদ্ধে। সকালের খেলায় ওরিয়েন্টাল ক্লাব এবং আনন্দ ভবন দু’দলেরই অবস্থান চার পয়েন্ট পেয়ে সমপর্যায়ে। তবে গোল ব্যবধানের নিরিখে আনন্দ ভবন এক ধাপ এগিয়ে। জয়ের লক্ষ্যে দু দলই আগামীকাল চেষ্টা করবে। এপর্যন্ত দুদলই তিনটি করে ম্যাচ খেলে একটিতে জয় ও একটিতে ড্র এর সুবাদে ৪ করে পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে। বিকেলের খেলায় ইউনাইটেড বিএসটি এবং কেশব সংঘ দুদলেরই এটি গ্রুপ লীগের শেষ ম্যাচ। গ্রুপ লিগে চারটি করে ম্যাচ খেলে দুদলই একটি করে ম্যাচে জয়ী হয়েছে। অতিরিক্ত একটি ম্যাচে ড্র করার সুবাদে ইউনাইটেড বিএসটি এক ধাপ এগিয়ে রয়েছে। তবে সুপার ফোর এবার দুদলের কাছেই অধরা থাকছে। স্বাভাবিক কারণে আগামীকালের ইউনাইটেড বিএসটি বনাম কেশব সংঘের ম্যাচটিকে নিয়ম রক্ষার ম্যাচ বললেও অত্যুক্তি ঠেকবে না।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top