News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশজুড়ে পালিত ঈদ-উল-আজহা, মসজিদে-মসজিদে ঈদের প্রার্থনা ধর্মপ্রাণ মুসলিম ধর্মাবলম্বীদের
Image

দেশজুড়ে পালিত ঈদ-উল-আজহা, মসজিদে-মসজিদে ঈদের প্রার্থনা ধর্মপ্রাণ মুসলিম ধর্মাবলম্বীদের

নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): দিল্লি থেকে গুজরাট, পশ্চিমবঙ্গ থেকে পঞ্জাব, জম্মু-কাশ্মীর থেকে কেরল-গোটা দেশেই নিষ্ঠার সঙ্গে পালিত হয়েছে ঈদ-উল-আজহা| বৃহস্পতিবার সকাল থেকেই মসজিদে-মসজিদে ঈদের প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন। দিল্লির জামা মসজিদ, ফতেহপুরী মসজিদে এদিন নামাজ পাঠ করেন ধর্মপ্রাণ মুসলিম ধর্মাবলম্বীরা। কলকাতায় ও ঈদের নামাজ পাঠ করেছেন মুসলিম ধর্মাবলম্বীরা।

ধর্মীয় রীতি মেনে ও নিষ্ঠার সঙ্গে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, গুজরাটের সুরাট, পঞ্জাবের অমৃতসরের খাইরুদ্দিন মসজিদ-সর্বত্রই নামাজ পাঠ করেন মুসলিম ধর্মাবলম্বীরা| মধ্যপ্রদেশের ভোপালে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ ঈদের নামাজ পাঠ করেছেন। ঈদ উপলক্ষ্যে এদিন দিল্লির জামা মসজিদ চত্বরে নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছিল।

সমস্ত দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। দিল্লির কাশ্মীরি গেটের পাঞ্জা শরীফ দরগায় নামাজ পাঠ করেন নকভি। বিহারের সুপৌলে ঈদের নামাজ পাঠ করেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঈদ উপলক্ষ্যে চামরাজপেটের ঈদগাহ মাঠে নামাজ প্রার্থনায় অংশ নেন। তিনি বলেন, “আমরা এখানে শান্তি ও সম্প্রীতির জন্য প্রার্থনা করতে এসেছি। কিছু শক্তি আছে যারা সাম্প্রদায়িক উত্তেজনা ও শত্রুতা সৃষ্টি করতে চায়। আমাদের তাঁদের গুরুত্ব দেওয়ার দরকার নেই, আমাদের শান্তির জন্য কাজ করতে হবে।”

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top