গোসাবা, ২৮ জুন (হি. স.) : ভোটের মুখে ফের চলল গুলি। মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনা।র গোসাবায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মোট ছ জনকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র।
এই গোসাবা বিধানসভা এলাকার মধ্যে পাঠানখালি গ্রাম পঞ্চায়েতে মাঝে মধ্যেই রাজনৈতিক অশান্তির ঘটনা ঘটে। কয়েকদিন আগেই ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় শাসক দলের সঙ্গে আরএসপি-র সংঘর্ষের ঘটনা ঘটে। আর এবার সেই গ্রামেই চলল গুলি। যিনি গুলিবিদ্ধ হয়েছেন, তাঁর নাম সাইফুল মোল্লা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির আঙুলে গুলি লেগেছে। চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে। এলাকার তৃণমূল নেতাদের দাবি, তৃণমূলের পাঠানখালি অঞ্চল সভাপতি সুবিদ আলি ঢালির ঘনিষ্ঠ তথা ৪৪ নম্বর বুথের তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আলাউদ্দিন মোল্লাকে লক্ষ্য করেই আসলে গুলি চালানো হয়েছিল এদিন। তবে তিনি কোনও ক্রমে প্রাণে বেঁচে যান। পুলিশের দাবি, সাইফুল মোল্লা আগ্নেয়াস্ত্র চালাতে গিয়ে নিজেই আক্রান্ত হন। এই ঘটনায় ঘটনার পরই হামলাকারী অর্থাৎ যাঁদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, তাঁদের ধরে ফেলে এলাকার মানুষ। ঘটনার খবর পেয়ে গোসাবা থানার পুলিশ যা ঘটনাস্থলে। সাইফুল মোল্লাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আরএসপির দাবি, পুলিশ ও তৃণমূল ষড়যন্ত্র করে এভাবে বাম কর্মীদের আটক করার চেষ্টা করছে।

ভোটের মুখে ফের চলল গুলি, গোসাবায় গুলিবিদ্ধ ১
Tags:
Releated Posts
ডিজেলে ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা কেন্দ্রের, তেল আমদানি কমাতেই উদ্যোগ: নীতিন গড়করি
নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে ডিজেলে সর্বোচ্চ ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা…
রাজ্য সভাপতির পদ ছাড়ার পর বিদ্রোহী তৃণমূল শিবিরে চন্দ্রিমা ভট্টাচার্য, দলের অন্দরে জল্পনা তুঙ্গে
কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যে বড় রাজনৈতিক মোড়। শনিবার দলের সব সাংগঠনিক পদ থেকে…
৭৯,৪৫৯ কোটি টাকার রাজস্থান রিফাইনারি ভারতের জ্বালানি আত্মনির্ভরতা আরও শক্তিশালী করবে: হরদীপ সিং পুরী
নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের পাচপদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা দেশের প্রথম স্বতন্ত্র গ্রিনফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে ভারতের…
দেবরাজ চক্রবর্তীর আয়বহির্ভূত সম্পত্তি মামলায় শেল সংস্থার যোগ খতিয়ে দেখছে সিট
কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): প্রাক্তন ও গ্রেফতার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি (ডিএ) মামলার তদন্তে…


















