News Flash

  • Home
  • দিনের খবর
  • ওন্দা স্টেশনের কাছে দু’টি মালগাড়ির সংঘর্ষ, খড়গপুর-বাঁকুড়া-আদ্রা শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল
Image

ওন্দা স্টেশনের কাছে দু’টি মালগাড়ির সংঘর্ষ, খড়গপুর-বাঁকুড়া-আদ্রা শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল

বাঁকুড়া, ২৫ (.হি.স.): বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে দুর্ঘটনাগ্রস্ত হল দু’টি মালগাড়ি। একটি মালগাড়ি (বিসিএন) রেড সিগন্যাল অতিক্রম করে এবং না থেমে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে সজোরে ধাক্কা মারে, এই সংঘর্ষের ফলে দাঁড়িয়ে থাকা মালগাড়ির ওয়াগনের উপর উঠে যায় অন্য মালগাড়ির ইঞ্জিন। ৮টি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। রবিবার ভোর ৪.০৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। দক্ষিণ-পূর্ব রেলের সিপিআরও জানিয়েছেন, আপ মেল লাইন এবং আপ লুপ লাইন ইতিমধ্যে ৭.৪৫ মিনিটের মধ্যে পুনরুদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনার জেরে খড়গপুর-বাঁকুড়া-আদ্রা শাখায় বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল।

দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, ১৪টি ট্রেন বাতিল করা হয়েছে, ৩টি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং দু’টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, আসানসোল-দিঘা এক্সপ্রেস, আদ্রা-খড়গপুর এক্সপ্রেস, বিষ্ণুুপুর-আদ্রা এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরুলিয়া এক্সপ্রেস, আদ্রা-আসানসোল এক্সপ্রেস, আসানসোল-টাটানগর মেমু-সহ একাধিক ট্রেন। দিল্লি অনন্তবিহার-পুরী এক্সপ্রেস ও পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেস টাটানগর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।

রবিবার ভোরে বাঁকুড়ার ওন্দা স্টেশনের লুপ লাইনে বিষ্ণুপুরের দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়া অন্য একটি মালগাড়ি সেই লুপ লাইনে ঢুকে পড়ে। দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে চলন্ত গাড়িটি। মালগাড়ির গতি বেশি থাকায় তার ইঞ্জিন অপর মালগাড়ির উপরে উঠে পড়ে। দুমড়ে মুচড়ে যায় একাধিক বগি। দুই মালগাড়ির মোট ৮টি বগি লাইনচ্যুত হয়েছে এই দুর্ঘটনার ফলে। দুই মালগাড়ির সংঘর্ষের প্রচণ্ড শব্দে রবিবার ভোরবেলা ঘুম ভাঙে স্থানীয়দের। দুর্ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয়েরাই এগিয়ে এসে চলন্ত মালগাড়ির ভিতরে আটকে পড়া লোকো পাইলটদের উদ্ধার করেন। রেল সূত্রে জানা গিয়েছে, মালগাড়ির এক চালকের সামান্য আঘাত লেগেছে।

এই দুর্ঘটনার জেরে ছিঁড়ে গিয়েছে ওভারহেড তার। ফলে আদ্রা-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। রেলের সিনিয়র ডিভিশনার সেফ্‌টি অফিসার দিবাকর মাঝি ঘটনাস্থলে গিয়েছেন। তিনি বলেন, ‘‘একটি গাড়ি দাঁড়িয়ে ছিল, আর একটি গাড়ি এসে তাতে ধাক্কা মেরেছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, সিগন্যালের ত্রুটি ছিল কি না, তা তদন্তের পরেই জানা যাবে। কোথাও কোনও ত্রুটি নিশ্চয়ই ছিল। তা না হলে এটা হতে পারে না। আমাদের তরফে তদন্ত করে দেখা হবে।’’

Releated Posts

অমরনাথ গুহামন্দিরে ‘প্রথম পূজা’, আনুষ্ঠানিকভাবে শুরু হল অমরনাথ যাত্রা ২০২৬-এর সূচনা পর্ব

শ্রীনগর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র অমরনাথ গুহামন্দিরে সোমবার ঐতিহ্যবাহী ‘প্রথম পূজা’ অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়েই বার্ষিক শ্রী…

ByByNews Desk Jun 29, 2026

স্নানযাত্রায় পুরীতে লাখো ভক্তের ঢল, জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার মহাস্নান সম্পন্ন

ভুবনেশ্বর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র স্নানপূর্ণিমা উপলক্ষে সোমবার ওড়িশার পুরীতে জগন্নাথধামে ভক্তদের ঢল নামে। ভগবান জগন্নাথ, তাঁর দাদা…

ByByNews Desk Jun 29, 2026

দলের ভিতরের ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করতেই তৃণমূলের হার প্রয়োজন ছিল: কুণাল ঘোষ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস): সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি দলের অন্দরে লুকিয়ে থাকা ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করার…

ByByNews Desk Jun 29, 2026

৭০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল

কলকাতা, ২৯ জুন (আইএএনএস): তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার (কেএমসি) আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top