News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহর মহিলা থানা মামলা নিচ্ছে না অসহায় মহিলার
Image

কৈলাসহর মহিলা থানা মামলা নিচ্ছে না অসহায় মহিলার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷  কৈলাসহর মহিলা থানায় এসে বিচার পাচ্ছেন না বিচার প্রার্থী৷ বিচারপ্রার্থী মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করার  পুলিশ মামলা গ্রহণ না করায় বাধ্য হয়ে বিচার প্রার্থী মহিলা বিজেপির স্থানীয় নেতার দ্বারস্থ হন৷খোদ মন্ত্রী  টিংকু রায়ের নির্বাচনে এলাকায় বিজেপি দলের নেতাকে পাত্তাই দিলেন না কৈলাসহরের মহিলা থানার ওসি রিংকি দেববর্মা৷ শুধু তাই নয়, বিজেপি ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক ড: সুশান্ত সিনহার ফোন রিসিভ করেননি কৈলাসহরের মহিলা থানার ওসি৷ ওসির এই ভূমিকায় কৈলাসহরে বিজেপি দলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ উল্লেখ্য,ঘটনা মন্ত্রী টিংকু রায়ের নিজ বিধানসভা কেন্দ্র -চন্ডীপুরে বিয়াল্লিশ নং বুথের অধীনে ভগবান নগর গ্রাম পঞ্চায়েতে৷ বিয়াল্লিশ নং বুথের বিজেপি দলের সাধারণ সম্পাদক কালীকৃষ্ণ ভট্টাচার্য  তেইশ জুন  বিকেলে কৈলাসহরের মহিলা থানার সম্মুখে দাঁড়িয়ে অভিযোগ করেন , ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রীনা বেগমের স্বামী বর্তমানে কৈলাসহরের সংশোধনাগারে বিচারাধীন৷ স্বামী জেলে থাকায় বাড়িতে রীনা বেগেম একাই থাকেন৷ গতকা বাইশ জুন বৃহস্পতিবার রাতে একই গ্রামের কয়েকজন যুবক রীনা বেগমের বাড়িতে ইট পাটকেল দিয়ে ঢিলাঢিলি করে এবং রীনা বেগমের প্রাণনাশের হুমকি দেয়৷ রীনা বেগমের বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটিতে আলো থাকায় অভিযুক্ত যুবকদের চিনতেও পেরেছেন রীনা বেগম৷ অভিযুক্তদের দেখে চিনতে পারলেও ভয়ে একা রাতে কোনো ধরনের চিৎকার চেচামেচি না করে পরবর্তী সময়ে শুক্রবার দুপুরে লিখিত অভিযোগ নিয়ে রীনা বেগম কৈলাসহরের মহিলা থানায় আসার পর মহিলা থানার ওসি রিংকি দেববর্মা রীনা বেগমের লিখিত অভিযোগ গ্রহণ না করে উল্টো মহিলা থানার ওসি দুরব্যবহার করেন  বলে অভিযোগ৷ রীনা বেগম ভগবান নগর নিজ গ্রামে ফিরে গিয়ে স্থানীয় বিজেপি নেতা কালীকৃষ্ণ ভট্টাচার্যের দারস্থ হয়ে সমস্ত ঘটনা জানানোর পর বিজেপি নেতা কালীকৃষ্ণ ভট্টাচার্য রীনা বেগমকে সাথে নিয়ে কৈলাসহরের মহিলা থানায় আসার পর মহিলা থানার ওসি বিজেপি নেতা কালীকৃষ্ণ ভট্টাচার্যের সাথেও দুরব্যবহার করেছেন বলে বিজেপি নেতা কালীকৃষ্ণ ভট্টাচার্য নিজেই  জানান৷

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top