News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জ্বালানি তেলের অপচয় রোধে আগরতলায় সচেতনতামূলর কর্মসূচি
Image

জ্বালানি তেলের অপচয় রোধে আগরতলায় সচেতনতামূলর কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ জ্বালানি তেলের অপচয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে শনিবার আগরতলা শহরের উত্তর গেইটে ট্রাফিক পয়েন্ট সংলগ্ণ এলাকায় এক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়৷ ত্রিপুরা স্টেট পলিউশন কন্েন্টাল বোর্ড এবং ন্যাশনাল ইউথ প্রোজেক্টের যৌথ উদ্যোগে আগরতলা উত্তর গেট ট্রাফিক সিগন্যালের সামনে এক সচেতনা মূলক কর্মসূচি পালন করা হয়৷  এই সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে মানুষকে সচেতন করা হয় ভবিষ্যৎ প্রজন্মকে বাচাতে তেল বাঁচানোর  জন্য সকলকে সচেতন হওয়ার জন্য৷ ন্যাশনাল ইউথ প্রজেক্ট এর রাজ্য সম্পাদক দীপক কুমার সিনহা এই দিনের এই কর্মসূচিতে অংশ নিয়ে বলেন ট্রাফিক সিগনালে কিংবা রেলওয়ে সিগনালে দ্বিচক্র জান ও যানবাহন আটকে গেলে সেখানে ইঞ্জিন বন্ধ করে দেওয়ার জন্য৷ অন্তত এক মিনিটের জন্য ইঞ্জিন বন্ধ করে রাখা ফলে সারা দেশে প্রচুর পরিমাণ জ্বালানি তেল সাশ্রয় হবে বলে তিনি উল্লেখ করেন৷ জ্বালানি তেলের    ভান্ডার সীমিত৷ এখন থেকেই সকলে সচেতন না হলে ভবিষ্যতে এর মাশুল গুনতে হবে বলেও তিনি উল্লেখ করেন৷এনএসএসের ছাত্রছাত্রীরাও এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে৷

Releated Posts

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…

ByByReshmi Debnath Jun 15, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026
Scroll to Top