News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্ঘটনার কবলে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের গাড়ি
Image

দুর্ঘটনার কবলে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের গাড়ি

বাঁকুড়া, ২৩ জুন (হি. স.) : বাঁকুড়ার জয়পুরে দুর্ঘটনার কবলে জয়পুর ব্লকের তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী সুজাতা মণ্ডলের গাড়ি। একটি বাইকের সঙ্গে সুজাতা মণ্ডলের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে।

জানা যাচ্ছে, ঘটনায় সময় গাড়িতে ছিলেন না সুজাতা মণ্ডল। ছিলেন তাঁর চালক ও দেহরক্ষী। তাঁদের চোট না লাগলেও, আহত হয়েছেন মোটর বাইকে থাকা দু’জন। শুক্রবার সকাল থেকে জয়পুর ব্লকের উত্তরবাড়ে প্রচারে ছিলেন জেলা পরিষদের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। ছিলেন রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার। শুক্রবার দুপুরে একটি দলীয় সভা সেরে ফিরছিলেন। স্থানীয় জয়পুরের একটি হোটেলে খাবার খেতে যান তিনি। প্রচারে যাওয়ার আগেই সুজাতা মণ্ডলের গাড়ির চালক ও নিরাপত্তারক্ষী গাড়ি নিয়ে আবার একটি পেট্রল পাম্পে যান।

গাড়িতে তেল ভরেন। তারপর সেখান থেকে দলীয় তৃণমূল কার্যালয়ে যাচ্ছিলেন। সেই সময় জয়পুরের একটি বিপজ্জনক রাস্তার টার্নিং পয়েন্টে উল্টো দিক থেকে একটি বাইক আসছিল। বাইকটি মুখোমুখি চলে আসায়, নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক থেকে ছিটকে পড়েন দু’জন। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করেন। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সুজাতার গাড়ির চালক ও নিরাপত্তারক্ষীর চোট লাগেনি। তবে জানা যাচ্ছে, গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top