News Flash

Image

রেলের ধাক্কায় গুরুতর আহত

আগরতলা, ২৩ জুন (হি.স.) : রেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক মহিলা। জিরানিয়া এলাকায় স্থানীয় মানুষ ওই ঘটনার খবর মহিলার পরিবারের সদস্যদের জানিয়েছেন। তাঁরা রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে জিবি হাসাপাতলে নিয়ে গেছেন।

মহিলার পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও সুনীতি দাস(৪৫) বাড়ির সামনেই জিরানিয়া রেল লাইন সংলগ্ন এলাকায়  প্রাত:ভ্রমনে বেড়িয়েছিলেন। তখন রেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি দেখতে পেয়ে সাথে সাথে পরিবারের সদস্যদের খবর দিয়েছেন। ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁরা রেল লাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় সুনীতিকে উদ্ধার করে জি বি হাসাপাতালে নিয়ে গেছেন। তিনি আরও জানিয়েছেন, বর্তমানে সুনীতি জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top