ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুন।। সারা দেশ ও দুনিয়ার মতো দক্ষিণ জেলার বিলোনিয়ায় বিকেআই গ্রাউন্ডেও নবম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয়েছে। সকাল সাড়ে আটটায় অনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি কাকলি দাস দত্ত। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে দক্ষিণ জেলার জেলা শাসক বিলোনিয়া পুর পরিষদের ভাইস চেয়ারপারসন শিখা নাথ, দক্ষিণ জেলার এসপি ড. কুলবন্ত সিং, দক্ষিণ জেলার সিএমও ডা: সুব্রত দত্ত, দক্ষিণ জেলার ডিইও সুবীর মজুমদার, স্কুল স্পোর্টস বোর্ডের সদস্য গৌতম সরকার প্রমূখ উপস্থিত ছিলেন। পৌরহিত্য করেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ। আন্তর্জাতিক যোগা দিবস যথাযোগ্য মর্যাদায় প্রচুর সংখ্যক ক্রীড়া প্রেমীর উপস্থিতিতে দারুণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে দক্ষিণ জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহ-অধিকর্তা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ জেলায়ও আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















