News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে রাজভবন অভিযান
Image

ফের ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে রাজভবন অভিযান

আগরতলা, ২১ জুন (হি.স.) : ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে বুধবার ফের রাজভবন অভিযান হয়েছে। এবার তিপরা স্টুডেন্টস ফেডারেশন(টিএসএফ) ওই রাজভবন অভিযানে নেতৃত্ব দিয়েছে। এদিন রাজধানীর রাধানগর এলাকা থেকে সংগঠনের সদস্যরা মিছিল করে রাজভবনের উদ্দেশ্য রওয়ানা দিয়েছিলেন। কিন্তু সার্কিট হাউস এলাকায় পুলিশ মিছিলটিকে আটকে দিয়েছিল।

এ বিষয়ে জনৈক আন্দোলনকারী জানিয়েছেন, ১৯৬৮ সাল থেকে ত্রিপুরার জনজাতিদের স্বার্থে ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবি জানাচ্ছে টিএসএফ। কিন্তু দাবি পূরনে সরকার কর্নপাত করছে না। ফলে ওই দাবিতে আন্দোলন জারি রয়েছে।

সংগঠনের হুশিয়ারী, যতদিন পর্যন্ত সরকার ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের দাবি পূরণ না করবে ততদিন আন্দোলন জারি থাকবে।

Releated Posts

সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে আহত কৃষক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক কৃষক।…

ByByReshmi Debnath Jun 11, 2026

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top