News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পৃথক স্থানে অভিযানে এগার লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত চার
Image

পৃথক স্থানে অভিযানে এগার লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত চার

আগরতলা, ২১ জুন (হি.স.) : ত্রিপুরায় পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় এগার লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট ও হিরোইন বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। সাথে চার পাচারকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। 

তিনি জানিয়েছেন, ধর্মনগর থানায় গোয়েন্দা সূত্রে খবর আসে কালীদিঘি এলাকায় বাইক নিয়ে বিপুল পরিমাণ নেশা সামগ্রী পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে আজ সকালে কালীদিঘি এলাকা থেকে টিআর০৫সি৬৪৪২ নম্বরের বাইক নিয়ে আসা তিন যুবককে আটক করেছে পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৪০০ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। সাথে তিনজনকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসা হয়েছে। ধৃতরা হলেন, ধর্মনগরের বাসিন্দা আবদুল ওসোদ ও কাবিল আহমেদ এবং অপর জন কদমতলার বাসিন্দা শ্রীবাস নাথ।

তিনি আরও জানিয়েছেন, গতকাল রাতে ধর্মনগর থানার পুলিশ রাজবাড়ি এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী সঞ্জীব কালোয়ার বাড়িতে অভিযান চালিয়েছিল। তার বাড়ি থেকে সাড়ে ছয় গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে। সাথে সঞ্জীব–কেও পুলিশ গ্রেফতার করেছে। পৃথক দুই অভিযানে মোট এগার লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট ও হিরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। চারজন নেশাকারবারীর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা, বেনুবন বিহারে ভক্তদের ভিড়

আগরতলা, ১ মে: আজ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা,…

ByByTaniya Chakraborty May 1, 2026

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে : সুদীপ

আগরতলা, ৩০ এপ্রিল: নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। আজ বিধানসভায়…

ByByNews Desk Apr 30, 2026

নারী সংরক্ষণ বিল নিয়ে বিধানসভায় সরব জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৩০ এপ্রিল: সরকার তাড়াহুড়ো করে নারী শক্তি বন্দন বিল পাশ করাতে চাইছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যেই…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top