News Flash

Image

খোয়াইয়ে অগ্ণিকান্ডে পুড়ল দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ খোয়াইয়ের হাত কাটা বাজারে অগ্ণিকাণ্ডে একটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত  হয়ে গেছে৷ তাতে ব্যাপক হয় ক্ষতি হয়েছে৷  হাতকাটা বাজারে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল অসিত দেববর্মা নামে এক ব্যক্তির দোকান৷ প্রায় ১৫ লক্ষ টাকার মুদির দোকানের মালামাল পুড়ে ছাই  হয়ে গেছে৷৷ ঘটনার বিবরণ জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আগুনের সূত্রপাত ঘটে উনার দোকানে৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সম্পূর্ণরূপে আগুনে পুড়ে ছাই হয়ে যায় অসিত দেববর্মার দোকান৷৷  দোকান মালিক জানান আগুন লাগার কিছুক্ষণ আগে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান৷  ঘটনার খবর পেয়ে দোকানে ছুটে এসে দেখতে পান দাউ দাউ করে আগুন জ্বলছে৷ একমাত্র উপার্জন স্থলে আগুন লাগার ঘটনায় মাথায় হাত পড়েছে অসিত দেববর্মা নামে ওই দোকানের মালিকের৷

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top