নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ খোয়াইয়ের হাত কাটা বাজারে অগ্ণিকাণ্ডে একটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷ তাতে ব্যাপক হয় ক্ষতি হয়েছে৷ হাতকাটা বাজারে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল অসিত দেববর্মা নামে এক ব্যক্তির দোকান৷ প্রায় ১৫ লক্ষ টাকার মুদির দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে৷৷ ঘটনার বিবরণ জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আগুনের সূত্রপাত ঘটে উনার দোকানে৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সম্পূর্ণরূপে আগুনে পুড়ে ছাই হয়ে যায় অসিত দেববর্মার দোকান৷৷ দোকান মালিক জানান আগুন লাগার কিছুক্ষণ আগে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান৷ ঘটনার খবর পেয়ে দোকানে ছুটে এসে দেখতে পান দাউ দাউ করে আগুন জ্বলছে৷ একমাত্র উপার্জন স্থলে আগুন লাগার ঘটনায় মাথায় হাত পড়েছে অসিত দেববর্মা নামে ওই দোকানের মালিকের৷

খোয়াইয়ে অগ্ণিকান্ডে পুড়ল দোকান
Tags:
Releated Posts
বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির
আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…
আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ
আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…
বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির
আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…
নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন
আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…


















