News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রেল সম্প্রসারণের নামে ধোঁকা দিচ্ছে ডাবল ইঞ্জিন সরকার : মানিক দে
Image

রেল সম্প্রসারণের নামে ধোঁকা দিচ্ছে ডাবল ইঞ্জিন সরকার : মানিক দে

আগরতলা, ১৩ জুন (হি.স.) : রেল সম্প্রসারণের নামে ধোঁকা দিচ্ছে ডাবল ইঞ্জিন সরকার। আজ সাংবাদিক সম্মেলনে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে এভাবেই সুর চড়ালেন সিআইটিইউ রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে। পাশাপাশি রেল পরিষেবার মান উন্নত করার দাবি নিয়ে চলতি মাসে শেষের দিকে অসমের মালিগাঁও-য়ে গিয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজারের সাথে দেখা করবেন সিআইটিইউর প্রতিনিধি দল, এমনটাই জানিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত।

এদিন মানিক দে বলেন, ত্রিপুরার রেল পরিষেবা উন্নত না হওয়ার ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত বিকল্প রেললাইন স্থাপনের কোনো উদ্যোগ গ্রহণ করেননি সরকার। ফলে মানুষের সময় অপচয় হচ্ছে।
তাঁর অভিযোগ, পূর্বে দেখা যেত সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত সরাসরি রেল পরিষেবা ছিল। কিন্তু এখন সরাসরি রেল পরিষেবা বন্ধ হয়ে আছে। তাঁর আরও অভিযোগ, রেল পরিষেবার মারাত্মক ত্রুটির ফলে দেশের সাধারণ জনগণের ক্ষতি হচ্ছে।

এদিন সিআইটিইউ-র রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত রেল মন্ত্রকের কাছে দাবি জানিয়েছেন, সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত যাত্রী রেল চালু করা হোক। শুধু তাই নয়, প্রতি সপ্তাহে ধর্মনগর থেকে শিলচর রেল পরিষেবার পরির্বতে প্রতিদিন যাতায়াতের জন্য রেল চালু করা হোক। কারণ, প্রতিনিয়ত মানুষ চিকিৎসা সহ বিভিন্ন কাজে শিলচর আসা যাওয়া করে থাকেন। তিনি আরও জানিয়েছেন, রেল পরিষেবার মান উন্নত করার দাবি নিয়ে চলতি মাসে শেষের দিকে অসমের মালিগাঁও-য়ে গিয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজারের সাথে দেখা করবেন সিআইটিইউ-র প্রতিনিধি দল।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top