News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য ক্রীড়া দপ্তরের নির্দেশিকায় শারীর শিক্ষকদের কর্মস্থলে রদবদল
Image

রাজ্য ক্রীড়া দপ্তরের নির্দেশিকায় শারীর শিক্ষকদের কর্মস্থলে রদবদল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুন।। শারীর শিক্ষকদের কর্মস্থলের রদবদল করা হয়েছে। এর থেকেও বড়ো খবর রাজ্যের সবকটি জেলায় ৪১ টি স্পোর্টস কোচিং সেন্টারকে ডেডিকেটেড কোচিং সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। দপ্তর থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী পি.আই, জুনিয়র পি.আই-রা নির্দিষ্ট কোচিং সেন্টারে ১৭ জুনের মধ্যে দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে। রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে আজ, সোমবার নম্বর এফ. ১(৭-৫)-ডি ওয়াই এর এস/ ইএসটিটি/ ২০২৩/ ৩৯০১-২৮ সেহামূলে, প্রচুর সংখ্যক জুনিয়র পি.আই এবং পি.আই-দের নির্দিষ্ট কোচিং সেন্টারে জয়েন করতে বলা হয়েছে। কে কোথায় রিপোর্ট করবে তাও নোটিশে উল্লেখ রয়েছে। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ওয়েবসাইটেও এই বিজ্ঞপ্তির বিস্তারিত দেওয়া হতে পারে। প্রতিটি জেলাতেই পি.আই ও জুনিয়র পি.আই-দের বদলির খবর রয়েছে। যেমন উত্তর জেলার ক্ষেত্রে পাঁচটি কোচিং সেন্টারে বিভিন্ন ইভেন্টে ১৫ জন শারীর শিক্ষক, ঊনকোটি জেলার ক্ষেত্রে পাঁচটি কোচিং সেন্টারে ১৪ জন, ধলাই জেলার ক্ষেত্রে সাতটি কোচিং সেন্টারে ১৩ জন, খোয়াই জেলার ক্ষেত্রে চারটি কোচিং সেন্টারে ১৬ জন, পশ্চিম জেলার ক্ষেত্রে সাতটি কোচিং সেন্টারে ২৭ জন, সিপাহী জলা জেলায় চারটি কোচিং সেন্টারে ১৬ জন এবং গোমতী জেলায় পাঁচটি কোচিং সেন্টারে ১২ জন এবং দক্ষিণ জেলায় চারটি কোচিং সেন্টারে ১৩ জন কে যথাসময়ে জয়েন করতে বলা হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top