News Flash

  • Home
  • বিনোদন
  • দুর্ঘটনার কবলে টেলি অভিনেত্রী স্নেহাল, অল্পের জন্য রক্ষা
Image

দুর্ঘটনার কবলে টেলি অভিনেত্রী স্নেহাল, অল্পের জন্য রক্ষা

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কা । ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েও রক্ষা পেলেন ‘ইশক কা রং সফেদ’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী স্নেহাল রাই।

খবর অনুযায়ী, শনিবার মুম্বই-পুনে হাইওয়েতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে অভিনেত্রীর গাড়ি। গাড়ির সামনেটা একেবারে দুমড়ে-মুচড়ে যায়। তবে কপাল জোরে বেঁচে যান অভিনেত্রী স্নেহাল ও তাঁর গাড়ির চালক। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে হাজির হন স্থানীয় পুলিশ।

এই দুর্ঘটনার পর সংবাদমাধ্যমকে স্নেহল জানিয়েছেন, ‘আমি কিছু টের পাওয়ার আগেই এই ঘটনাটা ঘটে গেল। আচমকাই একটি ট্রাক এসে আমাদের গাড়িতে জোরে ধাক্কা মারে। তবে আমার গাড়ির চালক উপস্থিত বুদ্ধি কাজে লাগানোর ফলে অল্পের জন্য বেঁচে যাই।’

সম্প্রতি স্নেহাল খবরে আসেন তাঁর থেকে ২১ বছরের বড় এক রাজনৈতিক নেতাকে বিয়ে করার কারণে। বিয়ের ছবির পোস্ট করার অনেকেই স্নেহলকে গোল্ড ডিগার বলে কটাক্ষ করেন সোশ্যাল মিডিয়ায়। এর উত্তরে স্নেহাল জানিয়েছেন, ”হ্যাঁ আমি গোল্ড ডিগার। আমার স্বামীর সোনার মতো হৃদয় চুরি করেছি।”

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top