News Flash

  • Home
  • দেশ
  • পরিস্থিতি অনুকূল, আগামী ৪৮ ঘন্টার মধ্যেই বর্ষার আগমণ হতে পারে কেরলে
Image

পরিস্থিতি অনুকূল, আগামী ৪৮ ঘন্টার মধ্যেই বর্ষার আগমণ হতে পারে কেরলে

নয়াদিল্লি ও তিরুবনন্তপুরম, ৭ জুন (হি.স.) : প্রতীক্ষিত সময় এসে গিয়েছে, তাও ভারতে বর্ষার আগমণ হয়নি। জুনের গরমে নাজেহাল গোটা দেশ। পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। চাঁদিফাটা রোদে টেকা দায়! এই অস্বস্তিকর গরমে বৃষ্টির জন্য হাপিত্যেশ করে বসে সকলে। এর মধ্যেই এবার বর্ষা আগমণের সুখবর জানাল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)।

বুধবার ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, পরিস্থিতি অনুকূল, আগামী ৪৮ ঘন্টার মধ্যে কেরলে বর্ষা আগমণের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আইএমডি আগেই জানিয়েছিল, চলতি বছরে দেশে বর্ষা স্বাভাবিক হবে। কিন্তু, সময় এসে গেলেও বর্ষার দেখা মেলেনি। তার ওপর মাত্রাতিরিক্ত গরমে হাঁসফাঁস অবস্থা গোটা দেশবাসীর। এমতাবস্থায় আবহাওয়া দফতর জানাল, ৪৮ ঘন্টার মধ্যে বর্ষার আগমণ হতে পারে কেরলে। দেশে বর্ষা আসার স্বাভাবিক সময় জুন মাস। ১ জুন কেরলে প্রথম বর্ষা ঢোকে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top