News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মধুপুরে গোশালার অন্তরালে নেশার চোরাচালানে সন্ধান পেল পুলিশ
Image

মধুপুরে গোশালার অন্তরালে নেশার চোরাচালানে সন্ধান পেল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷  গোশালার অন্তরালে নেশার রেকেট৷ অবশেষে মধুপুর থানার পুলিশ লরি বোঝাই নেশা সামগ্রী আটক করতে সক্ষম হয়েছে৷ লরির চালক ও সহচালককে গ্রেপ্তার করা হয়েছে৷ গোশালার আড়ালে চলছে নেশার র্যাকেড ! গোশালার গবাদী পশুর খাবারের সাথে   রাজ্যে প্রবেশ করছে অবৈধ নেশা সামগ্রী৷  বাংলাদেশে পাচারে উদ্দেশ্যেই বিশালগড়ে প্রবেশ করেছিল গাড়িটি৷ প্রায় দেড় কোটি টাকার অবৈধ নেশা   দ্রব্য বাজেয়াপ্ত করা হয়৷ জানা যায় বিশালগড় মধুপুর থানাধীন দেবীপুরের এক গোশালার গবাদী পশুর খাদ্য সামগ্রী বোঝাই এই লরিটি সন্দেহজনক ভাবে আটক করে মধুপুর থানার পুলিশ৷শনিবার মধ্যরাতে মধুপুর থানাধীন পূণ্য সেনাপতি পাড়া এলাকা থেকে আটক করা হয়  ১২ চাকার৷ লরি থেকে এই নিষিদ্ধ কফ সিরাপগুলি উদ্ধার করা হয়৷  নিরাপত্তার স্বার্থে শনিবার রাতে লরিটি বিশালগড় থানায় নিয়ে আসা হয়৷ রবিবার সকাল থেকে বিশালগড় মেজিস্ট্রেটের উপস্থিতিতে লরিটিতে তল্লাশি চালিয়ে এসকফ নামক অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করা হয়৷ ৩০০ কার্টুনে প্রায় ৪৮ হাজারের বেশি বোতল এসকপ সিরাফ নামানো হয়৷ গাড়ির চালক অঙ্কুশ শুক্লা এবং সহ চালক রাজন সিংকে আটক করেছে পুলিশ৷ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক সহ মধুপুর ও বিশালগড় থানার পুলিশ৷’প্রায় দেড় কোটি টাকার অবৈধ নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করল পুলিশ৷ চালক এবং সহ চালককে জিজ্ঞাসাবাদ করছে মধুপুর থানার পুলিশ৷
 দীর্ঘদিন ধরে গোশালার গবাদী পশুর খাবারের সাথে বহিরাজ্য থেকে রাজ্যে প্রবেশ করছে অবৈধ নেশা সামগ্রী৷ শনিবার রাতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই বিশালগড়ে প্রবেশ করেছিল একটি লরি৷ প্রায় দেড় কোটি টাকার অবৈধ নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়৷ পুলিশ জানায় বিশালগড় মধুপুর থানাধীন দেবীপুরের এক গোশালার গবাদী পশুর খাদ্য সামগ্রী বোঝাই এই লরি সন্দেহজনক ভাবে আটক করে মধুপুর থানার পুলিশ৷ রাতেই গাড়িকে আটক করে বিশালগড় মহকুমার মধুপুর থানার পুলিশ৷ নিরাপত্তার স্বার্থে শনিবার রাতে লরিটি বিশালগড় থানায় নিয়ে আসা হয়৷ রবিবার সকাল থেকে বিশালগড় মেজিস্ট্রেটের উপস্থিতিতে লরিটি তল্লাশি চালিয়ে এসকফ নামক অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করা হয়৷ ৩০০ কার্টুনে প্রায় ৪৮ হাজারের বেশি বোতল গাড়ি থেকে নামানো হয়েছে৷ গাড়ির চালক অঙ্কুশ শুক্লা এবং সহ চালক রাজন সিং -কে আটক করেছে পুলিশ৷    পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে৷ তবে মূল পাণ্ডাদের গ্রেপ্তার করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে৷ পুলিশ শুধুমাত্র পাচারকারীদেরই গ্রেফতার করে দায়িত্ব শেষ করে নেয়৷ পাচারকারীদের পাশাপাশি মূল পাণ্ডাদেরও গ্রেপ্তার করার দাবি উঠতে শুরু করেছে স্থানীয়দের কাছ থেকে৷

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top