ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুন।।প্রীতি ক্রিকেটে জয় পেলো উদয়পুরের কে বি আই কোচিং সেন্টার। পরাজিত করলো প্রগতি প্লে সেন্টারকে। জামজুরি মাঠে হয় ম্যাচটি। রবিবার অনূর্ধ্ব-১৩ এবং ১৫ ক্রিকেটারদের নিয়ে গড়া দুই দল মুখোমুখি হয় প্রস্তুতি ম্যাচে। লক্ষ্য একটাই দলের ফাঁকফোকড় গুলো দেখে নেওয়া। ম্যাচে কে বি আই এর শ্রীমন দেবনাথ, সুরজিৎ দেবনাথ, আফতাব চৌধুরি প্রগতির সুরজিৎ দেববর্মা কিছুটা নজর কাড়ে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কে বি আই ৭৬ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ৩০ রান পায় অতিরিক্ত খাতে। এছানা দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। কে বি আই সি সি-র পক্ষে শ্রীমন দেবনাথ (৩/৪) এবং সুরজিৎ দেবনাথ (২/০) সফল বোলার। জবাবে খেলতে নেমে কে বি আই ১৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় পেয়ে যায়। দলের পক্ষে আফতাব চৌধুরি ২৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ এবং শানিথ সাহা ৩৩ বল খেলে ১২ রান করে। প্রগতির পক্ষে সুরজিৎ দেববর্মা (২/১৮) সফল বোলার।

অনূর্ধ্ব ১৩ প্রীতি ক্রিকেটে প্রগতিকে হারালো কেবিআই
Tags:
Releated Posts
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…


















