News Flash

  • Home
  • প্রধান খবর
  • শ্লীলতাহানির অভিযোগে ধৃত বিশ্বভারতীর অধ্যাপকের ১৪ দিনের পুলিশ হেফাজত
Image

শ্লীলতাহানির অভিযোগে ধৃত বিশ্বভারতীর অধ্যাপকের ১৪ দিনের পুলিশ হেফাজত

বোলপুর, ৪ জুন (হি. স.) : মহিলা গবেষকের শ্লীলতাহানি ও তাঁকে ধর্ষণের চেষ্টার ঘটনায় আরও বিতর্কে জড়িয়েছে কবিগুরুর স্মৃতি বিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। পুলিশে অভিযোগ করার পরই অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় সংবিধানের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। গ্রফতারির পর রবিবার বোলপুর আদালতে তোলা হলে ধৃতের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশে দেয় আদালত।

সূত্রের খবর, ২০১৬ সালে গবেষণা শুরু করেছিলেন ওই ছাত্রী। তারপর থেকেই নাকি লাগাতার কুপ্রস্তাব দিত অভিযুক্ত অধ্যাপক। অভিযোগ, গাড়িতে তুলে ধর্ষণের চেষ্টাও করেন। সেই মহিলা গবেষক বলেন, এ বিষয়ে তিনি আগেই বিভাগীয় প্রধান-সহ বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন। কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্তের জন্য একটি কমিটিও গড়েছিল। কিন্তু মাঝে এতবছর কেটে যাওয়ার পরেও কোনও পদক্ষেপ করেনি।

শেষ পর্যন্ত সম্প্রতি শান্তিনিকেতন থানার দ্বারস্থ হন ওই অভিযোগকারিণী। তারপরেই অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪ এ, ৩৫৪ বি, ৩৫৪ ডি, ৫০৬, ৫০৯, ৩৭৬, ৫১১, ৫০০ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ রবিবার বোলপুর আদালতে তোলা হয় অভিযুক্তকে। বোলপুর আদালতের নির্দেশে ১৪ দিনের পুলিশ হেফাজতে অধ্যাপক। শুক্রবার বোলপুর আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড করে পুলিশ।

Releated Posts

সংসদ অচল করে দিচ্ছে বিরোধীরা, প্রশ্নফাঁস ইস্যুতে ‘বাছাই করা প্রতিবাদ’-এর অভিযোগ বিজেপির

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): চলতি বর্ষাকালীন অধিবেশনে বারবার সংসদের কার্যক্রম ব্যাহত করার জন্য বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগল বিজেপি।…

ByByNews Desk Aug 4, 2026

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, এ বছরেই ৩৫টি ঘটনায় প্রাণহানি ৩১ জনের

শ্রীনগর, ৪ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের গ্রীষ্ম জম্মু ও কাশ্মীরের মানুষের কাছে দীর্ঘদিন দুঃসহ স্মৃতি হয়ে থাকবে। কারণ,…

ByByNews Desk Aug 4, 2026

২০৩০ সালের মধ্যে ১০ হাজার জিআই নিবন্ধনের লক্ষ্য ভারতের, এফটিএ-র মাধ্যমে বাড়বে আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০ হাজার ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধনের লক্ষ্য নিয়েছে ভারত। একই সঙ্গে…

ByByNews Desk Aug 4, 2026

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026
Scroll to Top