News Flash

  • Home
  • দিনের খবর
  • “দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা হয়েছে, আজ ট্র্যাক পুনরুদ্ধার করার চেষ্টা করা হবে,” অশ্বিনী বৈষ্ণব
Image

“দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা হয়েছে, আজ ট্র্যাক পুনরুদ্ধার করার চেষ্টা করা হবে,” অশ্বিনী বৈষ্ণব

বালেশ্বর(ওডিশা), ৪ জুন (হি.স.) : রবিবার সকালে বালেশ্বরের দুর্ঘটনাস্থলে খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লাইন মেরামতির কাজে নজরদারি চালাচ্ছেন। ট্রেন দুর্ঘটনায় এখনও স্বজনহারার কান্নায় ভারী বালেশ্বরের বাহানাগা। মৃতদেহের স্তূপে চলছে প্রিয়জনের খোঁজ। রেলের তরফে জানানো হয়েছে, আপাতত বন্ধ উদ্ধারকাজ। চলছে লাইন মেরামতির কাজ।

গত শুক্রবার সন্ধেয় যশবন্তপুর হামসফর এক্সপ্রেসকে ধাক্কা মেরে মালগাড়ির উপর উঠে যায় শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনার খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী। তারপর থেকে প্রতি মুহূর্তে উদ্ধারকাজের দিকে তীক্ষ্ম নজর রাখেন তিনি। গভীর রাত পর্যন্ত ঘটনাস্থলে ছিলেন রেলমন্ত্রী। রবিবার সকালে দুর্ঘটনাস্থলেই রয়েছেন তিনি। তিনি জানান, দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা হয়েছে এবং সম্ভবত আজকের মধ্যে ট্র্যাকটি পুনরুদ্ধার করা হবে। উদ্ধারকাজ আপাতত শেষ। চলছে লাইন মেরামতির কাজ। সন্ধের মধ্যে আংশিক লাইন মেরামতির চেষ্টা করা হচ্ছে। বুধবারের মধ্যে লাইন মেরামতির কাজ সম্পূর্ণ শেষ করে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এদিকে, এই দুর্ঘটনার জেরে আজও বাতিল পুরীগামী একাধিক দুরপাল্লার ট্রেন। বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে গন্তব্যে পাঠানোর কাজও চলছে।

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top