News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশে ১৫০টি আসনে জিতবে কংগ্রেস, প্রবল আশাবাদী রাহুল গান্ধী
Image

মধ্যপ্রদেশে ১৫০টি আসনে জিতবে কংগ্রেস, প্রবল আশাবাদী রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.): মধ্যপ্রদেশে ১৫০টি আসনে জিতবে কংগ্রেস। অত্যন্ত আশার সঙ্গে জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার রাহুল বলেছেন, “আমরা একটি বিশদ বৈঠক করেছি এবং আমাদের অভ্যন্তরীণ মূল্যায়ন বলছে, যেহেতু আমরা কর্ণাটকে ১৩৬টি আসন পেয়েছি, আমরা এখন মধ্যপ্রদেশে ১৫০টি আসন পেতে চলেছি।”

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং মধ্যপ্রদেশের দলের নেতাদের সঙ্গে রাহুল গান্ধী এদিন বৈঠক করেন। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশে কংগ্রেসের প্রধান কমলনাথ, দিগ্বিজয় সিং-সহ অন্যান্য নেতারা। এই বৈঠক শেষেই রাহুল গান্ধী জোর দিয়ে বলেছেন, মধ্যপ্রদেশে ১৫০টি আসনে জিতবে কংগ্রেস। রাহুলের কথায়, মধ্যপ্রদেশে কংগ্রেস ১৫০টি আসন পাবে। কর্ণাটকের মতো আমরা মধ্যপ্রদেশেও জিততে চলেছি।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top