News Flash

  • Home
  • খেলা
  • প্রথম ডিভিশন ক্রিকেট, সুপার ফোরের দ্বিতীয় রাউন্ডের ২ ম্যাচ আজ থেকে
Image

প্রথম ডিভিশন ক্রিকেট, সুপার ফোরের দ্বিতীয় রাউন্ডের ২ ম্যাচ আজ থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ মে।।গুরুত্বপূর্ণ আরও দুটি ম্যাচ শুরু আগামীকাল থেকে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে গ্রুপের শীর্ষ থাকা চলমান সঙ্ঘ খেলবে ব্লাডমাউথের বিরুদ্ধে এবং এম বি বি স্টেডিয়ামে বি সি সি খেলবে পোলস্টার ক্লাবের বিরুদ্ধে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ক্রিকেটের সুপার ফোরের। আসরের প্রথম ম্যাচে পোলস্টারকে পরাজিত করে আপাতত শীর্ষে রয়েছে তপন দেবের চলমান সঙ্ঘ। আগামীকাল থেকে দুদিনের ম্যাচে চলমান সংঘ যদি ব্লাডমাউথের বিরুদ্ধে ৩ পয়েন্ট পায় তাহলে খেতাবের দৌড়ে এগিয়ে যাবে। অপরদিকে প্রথম ম্যাচে বি সি সি-‌র কাছে প্রথম ইনিংসে পিছিয়ে থেকে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে সদ্য প্রথম ডিভিশনের সেরা দল ব্লাডমাউথ।  চলমানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চাইবে বাপ্পা দাস-‌রা। ফলে ব্যাটে-‌বলের লড়াই হবে জমজমাট। দুদলই শুক্রবার হাল্কা অনুশীলন সেরে নেয়। প্রথম ম্যাচে জয় পেয়ে মানসিকভাবে এগিয়ে রয়েছেন দেবোত্তম ঘোষ-‌রা। ব্লাডমাউথের বিরুদ্ধে ফেভারিট হিসাবেই মাঠে নামবে চলমান। তবে কোনও রকম আত্মতুষ্টি দেখা দিলে এর খেসারত দিতে হবে দলকে। অপরদিকে ব্লাডমাউথের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে ৩ পয়েন্ট পেয়ে দীপক ভাটনাগরের দল বি সি সি-‌র ক্রিকেটাররা মানসিকভাবে চাঙ্গা। পোলস্টারের বিরুদ্ধেও ভালো খেলা নিয়ে আশাবাদী দল। তবে পোলস্টার চাইবে প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে বি সি সি-‌র বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে। ফলে দুই মাঠেই ২২ গজের লড়াই হবে জমজমাট। ৪ দলই চাইবে ভালো ফলাফল করে এগিয়ে যেতে।‌

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top