News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে আগুন নেভাতে গিয়ে জনতার সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত দমকল কর্মী
Image

ধর্মনগরে আগুন নেভাতে গিয়ে জনতার সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত দমকল কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷  ধর্মনগরের আলগাপুরে অগ্ণিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনীর ছুটে যাওয়ার পর আচমকা দমকল বাহিনীর কর্মীদের উপর হামলা সংঘটিত হয়৷ তাতে দমকল বাহিনীর এক কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে৷  বিবার রাতে আলগাপুরে ঘটে যাওয়া অগ্ণিকান্ডের ঘটনায় ধর্মনগর   অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে৷ তবে ঐরাতে অগ্ণি নির্বাপক দপ্তরের  কর্মীদের উপর অতর্কিতে আক্রমণ চালায় সুজিত দেব নামে এক ব্যক্তি৷ আহত অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীকে  নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে৷ এই ঘটনায় সোমবার ধর্মনগর থানায় লিখিত অভিযোগ জানানো হয় ধর্মনগর অগ্ণি নির্বাপক দপ্তরের  পক্ষ থেকে৷ অবশেষে সোমবার রাতে অভিযুক্ত সুজিত দেবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ধর্মনগর থানায় পুলিশ৷ উল্লেখ্য বিভিন্ন সময়ে অগ্ণিকাণ্ডের ঘটনার পর দম কর বাহিনীর জোয়ানরা ঘটনাস্থলে পোস্টে খানিকটা দেরি হলেই তাদের উপর অতর্কিত হামলা চালানো হয় এমনকি তাদেরকে মারধর করে যখন করা হয়৷ এধরনের ঘটনা খুবই অপ্রত্যাশিত৷ অনেক ক্ষেত্রেই অগ্ণিকাণ্ডের খবর পৌঁছতে  দেরি হয়৷ স্বাভাবিক কারণেই দমকল বাহিনীকেও ঘটনাস্থলে পৌঁছতে খানিকটা দেরি হয়ে যায়৷ এক্ষেত্রে বাস্তব পরিস্থিতি অনুধাবন না করে দমকল বাহিনীর কর্মীদের উপর এভাবে হামলার ঘটনা শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন কোনভাবেই মেনে নিতে নারাজ৷ ধর্মনগরের আলগাপুরে দমকল বাহিনীর উপর হামলার ঘটনায় জড়িতের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top