News Flash

  • Home
  • দেশ
  • নয়া মন্ত্রিসভার শপথে কর্নাটকে যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি সাংসদ কাকলি
Image

নয়া মন্ত্রিসভার শপথে কর্নাটকে যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি সাংসদ কাকলি

কলকাতা, ১৯ মে (হি. স.) : কংগ্রেসের তরফে আমন্ত্রণ জানানো হলেও কর্নাটকের নতুন মন্ত্রিসভার শপথে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, বেঙ্গালুরুতে শনিবারের শপথে তাঁদের দলেন প্রতিনিধি হিসাবে হাজির থাকবেন লোকসভার সহকারী দলনেত্রী কাকলি ঘোষ দস্তিদার।

২০১৮ সালের ১৩ মে কর্নাটকে জেডিএস-কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর শপথে গিয়েছিলেন মমতা। বিজেপি বিরোধী নেতাদের সেই ‘ঐতিহাসিক’ সমাবেশে সনিয়া ও রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, চন্দ্রবাবু নায়ডু, অখিলেশ যাদব, মায়াবতী, শরদ পওয়ার, অজিত সিংহদেরও দেখা গিয়েছিল এক মঞ্চে।

টুইটারে শুক্রবার ডেরেক লিখেছেন, ‘‘কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং তাঁর অন্য সহকর্মীরা সর্বভারতীয় তৃণমূলের চেয়ারপার্সন তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামিকালের (শনিবার) শপথ অনুষ্ঠানের জন্য ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি (মমতা) তাঁদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। শপথের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লোকসভায় তৃণমূলের সহকারী দলনেত্রী কাকলি ঘোষ দস্তিদারকে মনোনীত করেছেন।’’

এ বারও কংগ্রেস এবং তার সহযোগী ডিএমকে, এনসিপি, জেডিইউ, আরজেডির মতো দলগুলির নেতাদের শনিবার বেঙ্গালুরুতে দেখা যাবে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের পাশাপাশি আরও কয়েক জন মন্ত্রী সকাল সাড়ে ১১টায় শপথ নেবেন বলে কংগ্রেস সূত্রের খবর।

Releated Posts

ইভিএম নিয়ে ফের সরব মায়াবতী, ভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় গণতন্ত্রের জন্য ক্ষতিকর: বিএসপি

লখনউ, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বহুজন সমাজ…

ByByNews Desk Sep 28, 2026

২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে চার্জ: কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালুর কেন্দ্রের সিদ্ধান্তকে…

ByByNews Desk Sep 28, 2026

এসআরএফটিআইয়ে সংঘর্ষের ঘটনায় তিনটি এফআইআর, উত্তেজনা অব্যাহত

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) ক্যাম্পাসে রবিবার সংঘর্ষের ঘটনায় সোমবার সকাল…

ByByNews Desk Sep 28, 2026

এলপিইউ-তে হিংসাত্মক বিক্ষোভের ঘটনায় ডিজিপিকে সরেজমিনে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর, ১০ দিনের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়

জলন্ধর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে হিংসাত্মক ছাত্র বিক্ষোভের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যের পুলিশ…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top